News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলপ্রদেশে ৪৪ আসন নিয়ে ক্ষমতার মসনদে বসছে বিজেপি
Image

হিমাচলপ্রদেশে ৪৪ আসন নিয়ে ক্ষমতার মসনদে বসছে বিজেপি

সিমলা, ১৮ ডিসেম্বর (হিস)৷৷ গুজরাটের মত হিমাচল প্রদেশেও মসনদে বসছে বিজেপি৷ তবে হিমাচলপ্রদেশে পালা বদলে ক্ষমতা দখল করল বিজেপি৷ হিমাচল প্রদেশের মোট ৬৮ টি আসনের মধ্যে ৪৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি, কংগ্রেস জয়ী হয়েছে ২১টি আসনে এবং অন্যান্যরা ৩টি আসনে৷ হিমাচল প্রদেশে ভাল ফলাফলের মধ্যেও দুঃসংবাদ বিজেপির জন্য৷ সুজানপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেম কুমার ধুমাল৷ অন্যদিকে, অর্কী কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী তথা হিমাচলের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং৷ বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য সিং জয়ী হয়েছেন সিমলা (গ্রামীণ) আসনে৷ হিমাচলে বিজেপির মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমাল পরাজিত হওয়ায় এবার নতুন মুখ খুঁজতে হবে ভারতীয় জনতা পার্টিকে৷
হিমালয়ের কোলে এই রাজ্য নিয়ে লড়াইয়ে নেমেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ ও বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমল৷ রাজ্যে আসন সংখ্যা ৬৮, ভোটে দাঁড়িয়েছেন মোট ৩৩৭ জন প্রার্থী৷ ভোটদানের হার ছিল ৭৫২৮ শতাংশ৷ হিমাচলে প্রতি ভোটে বদলে যায় সরকার৷ সেই হিসেবে কংগ্রেসকে সরিয়ে এবার বিজেপির ক্ষমতা দখলের সম্ভাবনা৷ আর বুথফেরত সমীক্ষারও দাবি, ক্ষমতাসীন কংগ্রেসকে হটিয়ে হিমাচল এবার দখল করবে বিজেপি৷ যদিও বিজেপি ম্যাজিক সংখ্যা ৩৫ এর থেকে অনেকগুলি আসনই বেশি পেয়েছে৷ এবারের নির্বাচনে দু’দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন৷ অথচ, দু’জনের কারওরই এবার আর হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়া হল না৷ বীরভদ্র সিংহ এবং প্রেমকুমার ধুমল৷ প্রথমজন জিতলেও তাঁর দল কংগ্রেস হেরে গিয়েছে৷ ঝুলিতে গত বারের থেকে গোটা পনেরো আসন কম৷ আর দ্বিতীয় জনের দল জিতলেও তিনি নিজেই তো পরাজিত হয়েছেন৷ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রেমকুমার ধুমলের নাম ঘোষণা করেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তাই এবার মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷ সোমবার ফল প্রকাশের মাঝ পর্যায়ে দিল্লিতে পৌঁছে গিয়েছেন জয়রাম৷ তাঁকে নাকি ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷ পরে এদিন হামিরপুর থেকে টেলিফোনে ধুমাল বলেন, দলের বড়সড় জয় এসেছে৷ ব্যক্তিগত পরাজয়ের থেকে দলের এই জয় অনেক বড় বিষয়৷ যাঁরা জিতেছেন তাঁদের প্রত্যেকের অভিনন্দন জানাচ্ছি৷ পরাজিতদের জন্য সমব্যাথী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top