News Flash

  • Home
  • Uncategorized
  • সম্ভবত ২৫শে ডিসেম্বর গুজরাটের নতুন সরকারের শপথ, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে চলছে জল্পনা
Image

সম্ভবত ২৫শে ডিসেম্বর গুজরাটের নতুন সরকারের শপথ, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে চলছে জল্পনা

আহমেদাবাদ, ১৯ ডিসেম্বর (হি.স.): খুব সম্ভবত আগামী ২৫শে ডিসেম্বর শপথ নিচ্ছে গুজরাটের নতুন সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনটিকেই ষষ্ঠবারের জন্য মন্ত্রিসভার শপথের জন্য বেছে নিতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে ১৮২টি আসনের মধ্যে ৯৯টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। কড়া টক্কর দিয়ে ৮০টি আসন দখল করেছে কংগ্রেস। আগামী ২৫শে ডিসেম্বর আহমেদাবাদ অথবা গান্ধীনগরে হতে পারে শপথগ্রহণ অনুষ্ঠান ৷ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শপথের দিন ঠিকঠাক হলেও গুজরাটের আগামী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি| বিজয় রূপানি জয়ী হলেও দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসবেন কিনা, তা এখনও নিশ্চিত নয় ৷ জল্পনা চলছে চারটি নাম নিয়ে- তারা হলেন, মনসুখ মান্ডভায়া, আর সি ফালাদুর, পুরুষোত্তম রূপালা ও ভজুভাই ভালা৷

সৌরাষ্ট্রের বাসিন্দা সড়ক পরিবহণ ও রাজপথ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভায়া পতিদার সম্প্রদায়ের মানুষ ৷ এছাড়া তিনি কৃষকদের ঘনিষ্ঠও ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল ভজুভাই ভালাও৷ সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই জল্পনা ছড়ায় বিজয় রূপানি নন গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ যদিও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন স্মৃতি নিজেই৷ উল্লেখ্য, ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় ৯৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি, কংগ্রেস জয়ী হয়েছে ৮০টি আসনে এবং অন্যান্যরা ৩টি আসনে| ২০১২ সালে বিজেপি জয়ী হয়েছিল ১১৫ টি আসনে, কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৭৭|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top