News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বীরভদ্র সিং
Image

মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বীরভদ্র সিং

ধরমশালা, ১৯ ডিসেম্বর (হি.স.): হিমাচলপ্রদেশে নিজেদের ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। বিজেপির কাছে নির্বচনী লড়াইয়ে রীতিমতো পর্যদুস্থ হতে হয়েছে তাদের। তাই মঙ্গলবার নিজের পদত্যাগপত্র রাজ্যপাল আচার্য দেবরথের কাছে জমা দিলেন কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। এই উপলক্ষ্যে মঙ্গলবার নিজের পদত্যাগপত্র নিয়ে রাজভবনে যান বীরভদ্র সিং। রাজ্যপাল আচার্য দেবরথ কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেন এবং অনুরোধ করেন নতুন সরকারের শপথগ্রহণ না নেওয়া পর্যন্ত তদারকি সরকার হিসেবে কাজ চালিয়ে যেতে। অন্যদিকে সূত্রের দাবি রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং বয়স জনিত কারণে আর হয়তো সক্রিয় রাজনীতি করবেন না।

উল্লেখ্য, ৬৮ আসন বিশিষ্ট হিমাচলপ্রদেশ বিধানসভায় বিজেপি পেয়েছেন ৪৪ টি আসন এবং কংগ্রেস পেয়েছে মাত্র ২১ টি আসন। অন্যান্যরা পেয়েছেন ৩ টি আসন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি আর ২ টি আসন পেলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারত বিজেপি। এদিকে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমলের পরাজয়ের ফলে কে বিজেপি মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে শুরু হয়েছে ধোয়াশা। অন্যদিকে হিমাচলপ্রদেশ জেতার ফলে গোটা দেশে ১৯ টি রাজ্যে নিজেদের ক্ষমতা বিস্তার করল বিজেপি।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top