News Flash

  • Home
  • Uncategorized
  • পরমাণু যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, দাবি পাক নিরাপত্তা উপদেষ্ঠার
Image

পরমাণু যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, দাবি পাক নিরাপত্তা উপদেষ্ঠার

ইসলামাবাদ (হি.স.) দক্ষিণ এশিয়ায় পরমাণু যুদ্ধের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এমনি চাঞ্চল্যকর মন্তব্য করলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেণ্টে জেনারেল নাসের খান জানজুয়া। সোমবার ইসলামাবাদে একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার স্থিতাবস্থা একটি সূক্ষ ভারসাম্যের উপর দাঁড়িয়ে রয়েছে। এমন অবস্থায় পরমাণু যুদ্ধের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।’ পাশাপাশি চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেকের বিরুদ্ধে আমেরিকা দক্ষিণ এশিয়ার বৃহদ শক্তিধর দেশ ভারতকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে তিনি মনে জানান। পাশাপাশি তিনি দাবি করেন, ‘ভারতের কাছে বহু বিপদজনক অস্ত্র রয়েছে। আর তাই পাকিস্তানকে ধারাবাহিক ভাবে যুদ্ধে হুমকি দিচ্ছে তারা।’

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা আমেরিকার ঘাড়েই দোষ চাপিয়েছেন। এই বিষয়ে তিনি বলেছেন, ‘আফগানিস্তানে তালিবানদের শক্তি বৃদ্ধি পেতেই আমেরিকা নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’ অন্যদিকে সম্প্রতি আফগানিস্তানের সামাজিক ও আর্থিক বিকাশের জন্য ভারতের অবদানকে কুর্নিশ জানিয়েছে আমেরিকা। সেই প্রসঙ্গে পাল্টা আমেরিকার বিরুদ্ধে সমালোচনায় মুখোর হয়ে নাসের খান জানজুয়া জানিয়েছেন, ‘আফগানিস্তানের রাজনৈতিক প্রক্রিয়ায় আমেরিকা নয়াদিল্লিকে ইসলামাবাদের থেকে বেশি গুরুত্ব দিয়েছে।’

উল্লেখ্য, ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছিল যে চিন-পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের ফলে আদতে ভারতে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শুরু থেকেই এর বিরোধীতায় মুখর হয়েছিল নয়াদিল্লি। অন্যদিকে ২০০১ সাল থেকেই আফগানিস্তানের অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নে সহায়তা করে চলেছে নয়াদিল্লি। আর সেটাই পাকিস্তানের চক্ষুশূল হচ্ছে বলে সূত্রে দাবি। এদিকে কাশ্মীরসহ ভারতের অন্যান্য রাজ্যে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলি নাশকতা চালিয়ে আসছে। এই বিষয়ে আন্তর্জাতিক মঞ্চে বরাবরই সরব ভারত। আর সেটাকেই যুদ্ধে হুমকি হিসেবে চালাতে চাইছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা। কাশ্মীর প্রসঙ্গে ভারতের পাশেই যে আমেরিকা রয়েছে তা নিজের বক্তব্যে প্রমাণ করিয়ে দিলেন নাসের খান জানজুয়া।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top