News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর নীতিতে মানুষের সিলমোহর, দুই রাজ্যে বিজেপির জয়ে মন্তব্য যোগীর
Image

নরেন্দ্র মোদীর নীতিতে মানুষের সিলমোহর, দুই রাজ্যে বিজেপির জয়ে মন্তব্য যোগীর

লখনউ, ১৮ ডিসেম্বর (হি.স.): টানা ষষ্ঠবার গুজরাটে জয়ী বিজেপি। সদ্য শেষ হওয়া নির্বাচনে হিমাচলপ্রদেশও হাতে এল বিজেপির । এই জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিতে মানুষের সিলমোহর বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

সোমবার দুই রাজ্যের ভোটের ফলে দেখা যায় গুজরাট ও হিমাচলপ্রদেশও ক্ষমতায় আসছে বিজেপি | ভোটের ফল নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, যারা রাজনৈতিক সৌজন্য ভুলে অসংসদীয় ভাষা ব্যবহার করে, গুজরাট ও হিমাচল প্রদেশের ভোটের ফল তাদের শিক্ষা দিল। সেইসঙ্গে তিনি এও বলেন এই জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিতে মানুষের সিলমোহর|

যোগী বলেছেন, যারা রাজনৈতিক সৌজন্য ভুলে অসংসদীয় ভাষায় কথা বলেছে, তাদের উচিত শিক্ষা দিয়েছেন মানুষ। প্রধানমন্ত্রীর ওপর যারা প্রশ্নচিহ্ন তুলেছিল, তারা এবার তাঁর নেতৃত্ব মেনে নিতে বাধ্য হবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, উত্তরপ্রদেশবাসীর হয়ে তাঁরা প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই জয় আর্থিক সংস্কারের জয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ নিজের পায়ে আর্থিকভাবে দাঁড়িয়েছে।

সেইসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে তাঁর মন্তব্য, হিমাচলের মত কংগ্রেসের অন্যান্য গড়ও এবার ছিনিয়ে নেবেন তাঁরা। নিজেকে পৈতেধারী ব্রাহ্মণ আখ্যা দিয়ে রাহুল গান্ধী জাতপাতবাদী, বিভেদমূলক ও ঘৃণ্য মানসিকতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top