News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাট নির্বাচন : রাহুলের প্রশংসায় পঞ্চমুখ থারুর
Image

গুজরাট নির্বাচন : রাহুলের প্রশংসায় পঞ্চমুখ থারুর

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): রাহুলের প্রশংসায় পঞ্চমুখ হলেন কংগ্রেস নেতা শশী থারুর। সদ্য শেষ হওয়া নির্বাচনে গুজরাট নিজেদের দখলে রেখেই হিমাচলপ্রদেশেও পদ্ম ফোটাল বিজেপি । যদিও গুজরাটে গত বিধানসভা নির্বাচনের তুলনায় এ বারের ফল তুলনামূলকভাবে ভাল ফল করেছে কংগ্রেস | আর কংগ্রেসের এই সাফল্যের কৃতিত্ব পুরোটাই দলের সভাপতি রাহুল গান্ধীকে দিলেন কংগ্রেস নেতা শশী থারুর।

গুজরাটে বিজেপির কাছে হার মানলেও, গুজরাতে আসন সংখ্যা বাড়িয়ে নিয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, গুজরাটের এই লড়াইকে কংগ্রেস হার হিসেবে দেখতে নারাজ। আর এই উন্নতীর নেপথ্যের কারিগর কংগ্রেসের নব নির্বাচিত সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের অন্যান্য নেতাদের মত এমনটাই মনে করেন কংগ্রেস নেতা শশী থারুর।

সোমবার সংসদ চত্ত্বরে সাংবাদিকদের কাছে এক প্রকার রাহুলের প্রশংসায় পঞ্চমুখ হলেন কংগ্রেস নেতা শশী থারুর। সাংবাদিকদের তিনি বলেন, উত্তর প্রদেশ এবং পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে যে পরিমাণ খারাপ ফল কংগ্রেসের হয়েছিল, গুজরাটে সেতুলনায় অনেকটাই এগিয়ে ভাল ফল করছে কংগ্রেস। বিজেপির সঙ্গে সম্মুখ সমরে এনেকটাই এগিয়েছে কংগ্রেস। গুজরাটের মত বিজেপির গড়ে কংগ্রেসের এই ভোট প্রাপ্তি কোনও ভাবেই সহজ কাজ নয়।

এই নির্বাচনের প্রচারে এক প্রকার যান প্রাণ লড়িয়েছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। সোমনাথ মন্দির থেকে জগন্নাথ মন্দির কোথায় যাননি তিনি। পতিদারদের পাশে পেতেও কম কসুর করেননি। তার ফল মিলেছে ভোট বাক্সে | এমনই মনে করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। রাহুলের নেতৃত্বে যে কংগ্রেস তার পুরনো আসন ফিরে পাবে সে বিষয়ে যথেষ্ট আশাবাদী শশী থারুর।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top