News Flash

  • Home
  • Uncategorized
  • আমি সন্তুষ্ট, ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া রাহুল গান্ধীর
Image

আমি সন্তুষ্ট, ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): আমি সন্তুষ্ট৷ অসন্তুষ্ট নই৷ গুজরাট ও হিমাচলপ্রদেশে বিজেপিকে টক্কর দিলেও দুটি রাজ্যেই ক্ষমতায় আসছে বিজেপি৷ এই অবস্থায় নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী

সোমবার সকাল থেকে চলছে গুজরাটের ১৮২ টি বিধানসভা কেন্দ্রের ও হিমাচলপ্রদেশের ৬৮ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা | এই মুহুর্তে গুজরাটে ১০৪টি আসনে এগিয়ে বিজেপি এবং ৭৫টি আসনে এগিয়ে কংগ্রেস। অন্যদিকে হিমাচালপ্রদেশে ৪২টি আসনে এগিয়ে বিজেপি এবং কংগ্রেস ২২টি আসনে এগিয়ে | শতাংশের বিচারে ৪৯ শতাংশ ভোট পেয়েছে বিজেপি, ৪১ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস| গুজরাটের শহরাঞ্চলে ৩৯টি আসনের মধ্যে সাতটি আসনে জয়ী কংগ্রেস | এই অবস্থায় নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেন আমি সন্তুষ্ট৷ অসন্তুষ্ট নই৷
দু’দিন হল তিনি জাতীয় কংগ্রেসের প্রধান পদে এসেছেন। সেই পদে আসার পর সোমবারেই প্রথম পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। গুজরাটের ফলে তাই তাঁর টেনশন থাকার কথা সবচেয়ে বেশি। কিন্তু এদিনও নিজের রোজকার অভ্যাস পাল্টাননি রাহুল গান্ধী। নির্বাচনের ফল নিয়ে সকাল থেকে নাকি একটুও উদ্বেগে ছিলেন না রাহুল। বরং অনেক স্বাভাবিক ভাবেই দেখা গিয়েছে তাঁকে।

রোজই সকালে উঠে শরীরচর্চা করা তাঁর অভ্যাস। এদিনও ভোরে উঠে শরীরচর্চা করেছেন তিনি। তাঁরই এক সঙ্গী জানিয়েছেন, রবিবার রাতে অনেকক্ষণ পর্যন্ত দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছিলেন তিনি। তারপর খেতে খেতে প্রায় রাত ১ টা বেজে গিয়েছিল। ফলে অনেকরাতে বিশ্রামে গিয়েছিলেন তিনি। তাই সকালে শরীরচর্চা আরও প্রয়োজন হয়ে পড়েছিল। তাই সকালে উঠে আগে শরীরচর্চা সেরেছেন রাহুল। এরপর বসেছেন টিভির সামনে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top