News Flash

  • Home
  • Uncategorized
  • মৃদু ভূকম্প ধেমাজিতে, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

মৃদু ভূকম্প ধেমাজিতে, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ১৭ ডিসেম্বর, (হি.স.) : মৃদু ভূমিকম্পের ধাক্কা লেগেছে অসমের ধেমাজি জেলায়। আজ রবিবার বেলা ১১.৫০ মিনিট ৪০ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে ৪.২ ছিল। এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূকম্পের ঝটকায় জেলার বেশিরভাগ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ভয়ে অনেকেই নিজের নিজের অফিস এবং বাড়ি-ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।গুয়াহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গেছে, রবিবার সংঘটিত ভূকম্পের উৎসস্থল ছিল অকুস্থল অসমের ধেমাজি জেলাই। জেলার ভূপৃষ্ঠের প্রায় ১০ কিমি গভীরে ২৭.০৬° উত্তর অক্ষাংশ এবং ৯৪.০৬° পূর্বে ছিল। এর ঝটকা লেগেছে ধেমাজি ও তার পার্স্ববর্তী অঞ্চলেও। সর্বত্র আজকের ভূকম্পে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top