News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতা ২৫-কে ম্যারাথনে মাতল শহর
Image

কলকাতা ২৫-কে ম্যারাথনে মাতল শহর

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): রবিবাসরীয় সকালে ম্যারাথনে মাতল শহর কলকাতা | ‘টাটা স্টিল কলকাতা ২৫কে’ ম্যারাথনে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুঁটে এলেন প্রায় ১৭ হাজার প্রতিযোগী৷ এদিনের ম্যারাথনে উপস্থিত পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ছিলেন প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গাঙ্গুলি, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, স্বনামধন্য অ্যাথলিট মাইকেল পাওয়েল, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় আর্ট অফ লিভিং-এর শ্রী শ্রী রবিশঙ্কর ।
এদিন ঘড়ির কাঁটা মিলিয়ে ৬টা ৪০ মিনিটে শুরু হল ২৫ কিলোমিটারের এলিট গ্রুপের দৌড়৷ সেই দৌড়ের মূল আকর্ষণ ছিল তিনবারের সোনা জয়ী অলিম্পিয়ান কেনিনিসা বিকেলে৷ এরপর একে একে শুরু হল ২৫- কিলোমিটার অ্যামেচার, ১০-কিলোমিটার পুলিশ কাপ, ১০-কিলোমিটার ওপেন, চ্যাম্পিয়ন্স উইথ ডিস্যাবিলিটি অ্যান্ড সিনিয়র সিটিজেন রান ও পাঁচ কিলোমিটারের আনন্দ রান৷
দৌড় শেষে ২৫-কে ম্যারাথনে প্রথম স্থানে শেষ করলেন কেনিনিসা বিকেলে৷ এথেন্স ও বেজিং অলিম্পিকে ইথিওপিয়ার লং ডিসটান্স রানারকে পোডিয়ামে দেখেছে সারা বিশ্ব৷ রবিবার সকালে কলকাতা ২৫-কে চ্যাম্পিয়নশিপের পোডিয়ামেও তাঁকে দেখল তিলোত্তমা৷ ১ ঘণ্টা ১৩ মিনিট ৪৮ সেকেন্ডে রেস জিতে সোনা জিতে নিলেন বছর পঁয়ত্রিরিশের কেনিনিসা৷ ২৫ কিলোমিটার রেসে প্রথমবার নেমে গড়লেন রেকর্ড৷
এদিন পুরুষ বিভাগে দ্বিতীয় হয়েছেন এরিট্রিয়েনের টিসেগে টুইমে৷ সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৪ মিনিট ২৯ সেকেন্ড৷ তৃতীয় হয়েছেন তানজানিয়ার আগুস্তিনো পাওলো সুলে৷ তাঁর সময় লেগেছে ১ ঘণ্টা ১৪ মিনিট ৪১ সেকেন্ড৷ আর মহিলাদের মধ্য চ্যাম্পিয়ন হয়েছেন ইথিওপিয়ার ডেগিতু আজিমারও৷ তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ২৬ মিনিট ১ সেকেন্ড৷ দ্বিতীয় কেনিয়ার হেলা কিপরোপ৷ তাঁর সময় ১ ঘণ্টা ২৬ মিনিট ৪ সেকেন্ড৷ আর তৃতীয় হয়েছেন তানজানিয়ার ফেলুনা মাতাঙ্গা৷ যিনি সময় নিলেন ১ ঘণ্টা ২৬ মিনিট ১১ সেকেন্ড৷
আর ভারতীয়দের মধ্য পুরুষ বিভাগে প্রথম হয়েছেন অবিনাশ সাবলে৷ সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৫ মিনিট ১৭ সেকেন্ড৷ দ্বিতীয় কালিদাস হিরাভ৷ তিনি শেষ করেছেন ১ঘণ্টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে৷ আর তৃতীয় হয়েছেন লক্ষ্মণনন৷ গতবারের চ্যাম্পিয়ন লক্ষ্ণণননের সময় লেগেছে ১ ঘণ্টা ১৭ মিনিট ১৩ সেকেন্ড৷ মহিলা বিভাগে ভারতীয়দের মধ্য প্রথম তিনে রয়েছেন সুরিয়া, মঞ্জু যাদব এবং জুমা খাতুন৷
মঞ্চে দাঁড়িয়ে প্রতিযোগীদের উৎসাহ দিয়ে গেলেন মার্কিন বিশ্বচ্যাম্পিয়ন লং জাম্পার মাইক পাওয়েল ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মঞ্চে দুই তারকাকে দেখে প্রতিযোগীরা দৌড় থামিয়ে মাঝে মাঝেই সেলফি তুলতে দাঁড়িয়ে পড়লেন৷ মঞ্চ থেকে দৌড়ানোর ভঙ্গিতে কিপ মুভিং, কিপ মুভিং বলে তাঁদের দিকে হাত নেড়ে ফের দৌড়তে বলে চললেন লং জাম্পের বিশ্ব রেকর্ডধারী মাইক পাওয়েল৷ শুধু তাই নয়, ২৫-কে অংশ নেওয়া কলকাতাবাসীর উচ্ছ্বাসের চিত্রগুলো ক্যামেরাবন্দি করলেন পাওয়েল৷ সঙ্গে জানিয়ে গেলেন পরের বছরও এমন লং রান প্রতিযোগিতায় অংশ হতে চান তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top