News Flash

  • Home
  • Uncategorized
  • কমল নাথকে বন্দুক দেখানো ঘটনায় সিট গঠন করল মধ্যপ্রদেশ সরকার
Image

কমল নাথকে বন্দুক দেখানো ঘটনায় সিট গঠন করল মধ্যপ্রদেশ সরকার

ভোপাল, ১৭ ডিসেম্বর (হি.স.) : বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথের দিকে গুলিভর্তি বন্দুক তাক করার অপরাধে গ্রেফতার মধ্যপ্রদেশের এক পুলিশ কনস্টেবল। গোটা বিষয়টি তদন্ত করার জন্য মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে সিট গঠন করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার মধ্যপ্রদেশে নিজের নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করতে যাচ্ছিলেন লোকসভার সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী কমল নাথ। সেই সময় চিন্দওয়াড়া বিমানবন্দরে তাঁর দিকে গুলিভর্তি বন্দুক তাক করে রত্নেশ পাওয়ার নামে এক কনস্টেবল। গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য বিশেষ তদন্তকারীদল গঠন করেছে মধ্যপ্রদেশ সরকার।
কমল নাথের দিকে বন্দুক তাক করার সময় বহু কংগ্রেসকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই বিষয়ে চিন্দওয়াড়ার ডিআইজি জি কে পাণ্ডে বলেন, ’কমল নাথ যখন ওইদিন বিকেল ৪ টের সময় বিমানে উঠতে যাবেন তখন তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল ওই পুলিশকর্মী । সেই সময় দায়িত্বে থাকা অন্যান্য নিরাপত্তাকর্মীরা তাকে নিরস্ত্র করে। জেরায় ওই পুলিশকর্মী বলেন তিনি এক কাঁধ থেকে অন্য কাঁধে নিজের বন্দুক সেই সময় সরাচ্ছিলেন। পুলিশ তাকে জেরা এখনও চালিয়ে যাচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা করছে পুলিশ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top