News Flash

  • Home
  • Uncategorized
  • অপহৃত অরুণাভের সন্ধানে তীব্র অভিযান সেনা-পুলিশের, আটক সন্দেহভাজন দুই উগ্রপন্থী
Image

অপহৃত অরুণাভের সন্ধানে তীব্র অভিযান সেনা-পুলিশের, আটক সন্দেহভাজন দুই উগ্রপন্থী

শিলং (মেঘালয়), ১৭ ডিসেম্বর, (হি.স.) : এখনও সন্ধান পাওয়া যায়নি বিজেপি কৰ্মী তথা তিনসুকিয়া জেলার জাগুনের প্ৰতিষ্ঠিত ব্যবসায়ী দিলীপ ফুকনের ছেলে অরুণাভ ফুকনের। তাঁকে অক্ষত উদ্ধারে তীব্র অভিযান চালিয়েছে সেনা-পুলিশ। শুক্রবার বিকেলে জাগুনের জয়রামপুর থানার পুরনো খাণ্ডু গ্রাম এলাকা থেকে মাহিন্দ্র থার গাড়ি-সহ ২৪ বছর বয়সি অরুণাভকে অপহরণ করেছিল সন্দেহভাজন জঙ্গি দল।অরুণাভ ফুকনকে আক্ষত অবস্থায় উদ্ধার অভিযানে নেমে অরুণাচল প্রদেশ-অসম সীমান্তের গভীর জঙ্গলে পরিত্যক্ত তাঁর ব্যবহৃত মহিন্দ্র জিপ উদ্ধার করলেও এখনও অপহৃতের খোঁজ পায়নি যৌথবাহিনী। তবে আলফা ক্যাডার সন্দেহেদুই যুবককে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।তিনসুকিয়ার পুলিশ সুপারের বক্তব্য, দিলীপ ফুকনের ছেলেকে অপহরণের পিছনে আলফা (স্বাধীন) জড়িত বলে তাঁরা নিশ্চিত। উগ্রপন্থী দলটি অর্থ সংকটে ভুগছে। তাই সাম্প্রতিককালে টাকার জন্য মুক্তিপণ চেয়ে অপহরণ অভিযান চালিয়েছে সংগঠনটি। অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না পুলিশ প্রশাসন। অরুণাভকে উদ্ধার করতে অরুণাচল প্রদেশ পুলিশ এবং সেনাবাহিনীর সাহায্য নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।প্রসঙ্গত, পেশায় পাথর ব্যবসায়ী দিলীপ ফুকনের স্টোন ক্র্যাশার রয়েছে। পুরনো খাণ্ডু এলাকা থেকে পাথর কিনে তাঁর ক্র্যাশারে সেগুলি ভেঙে পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে সরবরাহ করেন তিনি। পড়াশুনার পাশাপাশি বাবার ব্যবসার দেখশোনও করে ছেলে অরুণাভ। সেই সুবাদে গতকাল অরুণাচল প্রদেশে যাওয়ার পথে জাগুন-জয়রাম রোড তাঁকে অপহরণ করা হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top