News Flash

  • Home
  • Uncategorized
  • সানি লিওনকে কর্নাটকে আনা যাবে না, সিদ্ধান্ত কর্নাটক সরকারের
Image

সানি লিওনকে কর্নাটকে আনা যাবে না, সিদ্ধান্ত কর্নাটক সরকারের

বেঙ্গালুরু, ১৬ ডিসেম্বর (হি.স.) : নতুন বছরের অাগমন অনুষ্ঠানে বলিউড সেনশেসন সানি লিওনকে কর্নাটকে আনা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার। সরকারের মতে, সানি লিওন ছেলেদের খারাপ করে দিতে পারেন। তাই এবারের নিউ ইয়ার সেলিব্রেশনে সানি লিওনকে কর্নাটকে আনতে নারাজ রাজ্য সরকার। কন্নড় সংগঠনগুলির বিরোধিতার জেরে তাদের এই সিদ্ধান্ত বলে সূতেরর খবর।
কর্নাটক রক্ষা বৈদিক (কেআরবি) সহ কয়েকটি সংগঠন অাগামী ৩১ ডিসেম্বর নিউ ইয়ার সেলিব্রেশন অনুষ্ঠানে সানি লিওনকে আমন্ত্রণের বিরোধিতায় নামে। তাদের বক্তব্য, সানিকে আমন্ত্রণ করা কন্নড় সংস্কৃতির ওপর হামলার নামান্তর। হুমকি দেয়, তাঁকে যদি কর্নাটকের কোনও মঞ্চে পারফর্ম করতে দেখা যায়, তবে তারা গণ আত্মহত্যা করবে।এরপরই বেঙ্গালুরু সহ গোটা রাজ্যে নতুন বছরে সানির পারফরম্যান্স নিষিদ্ধ করে কর্নাটক সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি একথা জানান। বদলে অনুষ্ঠানের আয়োজকরা কন্নড় সাহিত্য ও সংস্কৃতির ওপর অনুষ্ঠান করুন, যা কর্নাটকের ঐতিহ্য।
প্রায় একমাস ধরে সানির অনুষ্ঠানের বিরোধিতায় মিটিং মিছিল চলছে কর্নাটকে। পোড়ানো হচ্ছে তাঁর কুশপুতুল। সানি তাঁর কেরিয়ারের দীর্ঘ সময় প্রাপ্তবয়স্কদের জন্য ছবিতে অভিনয় করেছেন। তাই তাঁকে এখনও বহু মানুষ খোলাখুলি মেনে নিতে পারেন না।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top