News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত নয়, পাকিস্তানেও ক্রিকেটার হিসেবে জনপ্রিয়তার শীর্ষে কোহলি
Image

ভারত নয়, পাকিস্তানেও ক্রিকেটার হিসেবে জনপ্রিয়তার শীর্ষে কোহলি

করাচি, ১৬ ডিসেম্বর (হি.স.) : ভারত নয়, পাকিস্তানেও ক্রিকেটার হিসেবে জনপ্রিয়তার শীর্ষে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি৷ আধুনিক ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যানের তকমা পেয়েছেন তিনি৷ তাঁর ব্যাটে ভেঙেছে অনেক রেকর্ডই৷ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানে জনপ্রিয় ক্রিকেটারের নাম বিরাট৷ গত এক বছরে পাকিস্তানে সবচেয়ে বেশি গুগল সার্চিংয়ে ক্রিকেটারটি হলেন কোহলি৷ শুধু ব্যাটিং দক্ষতায় নয়, ফিটনেস ও ফ্যাশনেও পাক ক্রিকেটাদের ছাপিয়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন৷ গুগল ট্রেন্ডস লিস্টে পাক ক্রিকেটের অধিনায়ক সরফরাজ আহমেদ, মহম্মদ আমির, আহমেদ শেহজাদদের পেছনে ফেলেছেন বিরাট৷ বাইশ গজে দুই দেশের লড়াই ক্রিকেটবিশ্বে সেরা ‘ব্যাটেল ফিল্ড’ হলেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে দারুণ সম্পর্ক বিরাটের৷ শুধু তাই নয়, পাকিস্তানে বিরাটের ফ্যানের সংখ্যাও নেহাত কম নয়৷ অতীতে এক ফ্যান বিরাটের সমর্থনে ভারতীয় পতাকা উড়ানোয় জেলে গিয়েছিলেন৷
জুনে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সরফরাজের পাকিস্তান৷ হেরেও সরফরাজদের ট্রফি জেতার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top