শিলিগুড়ি, ১৬ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের এফআরডিআই বিলের প্রতিবাদে শনিবার পথে নামলেন বামফ্রন্টের ছাত্র সংগঠন
ডিওয়াইএফআই। এদিন কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরোধিতায় হিলকার্ট রোডে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি হিলকার্ট রোড প্রদক্ষিণ করে শেষ হয় হিলকার্ট রোডের স্টেট ব্যাঙ্কের কার্যালয়ের সামনে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকার আগে নোট বাতিল করেছে। এবার এফআরডিআই বিল আনতে চাইছে। আসলে নোট বাতিল করে তা নিজেদের পকেটে ঢুকিয়ে এবার তা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে কেন্দ্রের বিজেপি সরকার। একের পর এক জনবিরোধী নীতির ফলে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। মূল্যবৃদ্ধি রোধেও ব্যর্থ হয়েছে এই সরকার।
কেন্দ্রের এফআরডিআই বিলের বিরোধিতায় পথে নামল ডিওয়াইএফআই
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















