News Flash

  • Home
  • Uncategorized
  • আইইডি তৈরির সময় বিস্ফোরণ, পুলওয়ামার ত্রাল এলাকা থেকে উদ্ধার জইশ জঙ্গির দেহ
Image

আইইডি তৈরির সময় বিস্ফোরণ, পুলওয়ামার ত্রাল এলাকা থেকে উদ্ধার জইশ জঙ্গির দেহ

শ্রীনগর, ১৬ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার হান্দুরা আরিপাল ত্রাল এলাকা থেকে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক আতঙ্কবাদীর মরদেহ উদ্ধার করল পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ত্রাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গির দেহ| নিহত জঙ্গির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) এস পি বৈদ জানিয়েছেন, নিহত জঙ্গি জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সদস্য| ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওই জঙ্গির| শনিবার পুলওয়ামা জেলার হান্দুরা আরিপাল ত্রাল এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই জঙ্গির দেহ| টুইটার হ্যান্ডেলে ডিজিপি জানিয়েছেন, ‘পুলওয়ামা জেলার হান্দুরা আরিপাল ত্রাল এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গির| শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ওই জঙ্গির দেহ উদ্ধার করেছে|’ নিহত জঙ্গির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top