News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের এফআরডিআই বিলের বিরোধিতায় পথে নামল ডিওয়াইএফআই
Image

কেন্দ্রের এফআরডিআই বিলের বিরোধিতায় পথে নামল ডিওয়াইএফআই

শিলিগুড়ি, ১৬ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের এফআরডিআই বিলের প্রতিবাদে শনিবার পথে নামলেন বামফ্রন্টের ছাত্র সংগঠন ডিওয়াইএফআই। এদিন কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরোধিতায় হিলকার্ট রোডে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি হিলকার্ট রোড প্রদক্ষিণ করে শেষ হয় হিলকার্ট রোডের স্টেট ব্যাঙ্কের কার্যালয়ের সামনে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকার আগে নোট বাতিল করেছে। এবার এফআরডিআই বিল আনতে চাইছে। আসলে নোট বাতিল করে তা নিজেদের পকেটে ঢুকিয়ে এবার তা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে কেন্দ্রের বিজেপি সরকার। একের পর এক জনবিরোধী নীতির ফলে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। মূল্যবৃদ্ধি রোধেও ব্যর্থ হয়েছে এই সরকার।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top