News Flash

  • Home
  • Uncategorized
  • মগরাহাটে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত
Image

মগরাহাটে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত

মগরাহাট, ১৫ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম রাজা সরদার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের কালা পাহাড় চক এলাকায়। গত ১২ ডিসেম্বর রাস্তার টিউবওয়েলে জল নিতে আসার সময় মুখ চেপে ধরে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। ঘটনার পর থেকে গুরুতর জখম অবস্থায় বর্তমানে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে মগরাহাট থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। উল্টে অভিযুক্ত রাজা সরদার ও তার আনুগামিরা নির্যাতিতা ওই কিশোরীর পরিবারকে খুনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই আতঙ্কিত নির্যাতিতার পরিবার।
নির্যাতিতা পরিবারের অভিযোগ ঘটনার পর একাধিকবার এ বিষয়ে স্থানীয় মগরাহাট থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। এমনকি ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষা পর্যন্ত করার ব্যবস্থা করেনি পুলিশ। পুলিশের বিরুদ্ধেই কার্যত অসহযোগিতার অভিযোগ তুলেছেন ওই নির্যাতিতার পরিবার। ঘটনার দু’দিন পরেও ওই কিশোরী অসুস্থতা বোধ করায় তাকে বৃহস্পতিবার ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। অবশেষে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও পলাতক অভিযুক্ত|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top