নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ ডিসেম্বর৷৷ রাজনৈতিক ক্ষয়িষ্ণু শক্তি পুনরুদ্ধারে মাঠে আন্দোলনমুখী কংগ্রেস৷ বিশালগড়ে কংগ্রেস জনসমর্থণ
বাড়াতে প্রচার শুরু করেছেন৷ বুধবার বিশালগড় ব্লক যুব কংগ্রেস পদযাত্রা ও বাড়িবাড়ি প্রচারে সামিল হয়েছেন৷ সাংগঠনিক দুর্বলতা, কর্মীর অভাব জিইয়ে রেখে বিজেপি’র লাইনে জনসম্পর্ক অভিযানে সক্রিয় কংগ্রেস৷ বিশালগড় ব্লক যুব কংগ্রেস সভাপতি জেমস হক, জেলা যুব কংগ্রেস সভাপতি সভাপতি পাপাই চৌধুরীর নেতৃত্বে যুবা কর্মীরা জনসম্পর্ক অভিযানে সামিল হয়েছেন৷ ব্লক যুব কংগ্রেস সভাপতির অভিযোগ, বিজেপি রাজ্যে দলত্যাগী নিয়ে সরকার বদলের স্বপ্ণ বিলি করছেন৷ পরিবর্তনের উল্টো স্রোতে মানুষ জাতীয়তাবাদী কংগ্রেসকে বেছে নিয়েছেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৷ তাঁর অভিযোগ, শাসক দল ২৪ বছর ধরে মানুষকে নিংড়ে মুচড়ে শোষন করে চলছেন৷ বেকারদের কর্মসংস্থান রূপায়নে ব্যর্থতা তোলে ধরে সরকারকে কড়া ভাষায় বিধলেন ব্লক যুব কংগ্রেস সভাপতি৷

বিশালগড়ে ব্লক যুব কংগ্রেসের জনসম্পর্ক
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















