News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় সারারাত বাস চালাতে চায় রাজ্য
Image

কলকাতায় সারারাত বাস চালাতে চায় রাজ্য

কলকাতা,১৫ ডিসেম্বর,( হি.স.): এবার থেকে চব্বিশ ঘণ্টা চলতে থাকবে শহর। নিউইয়র্ক, লন্ডন, ওয়াশিংটনের মতোই এবার সারা রাত বাস চলবে তিলোত্তমা কলকাতায় । রাজ্য সরকারের তৎপরতায় সারা রাত বাস পরিষেবা সাধারণ মানুষকে স্বস্তি দেবে ।
শুক্রবার পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাতে বাস পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে । ইতিমধ্যেই অনেকটা কাজ এগিয়ে গিয়েছে । আগামী দিনে সাধারণ মানুষের সুবিধার্থে রাতে বাস পরিষেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে । গত পুজোর সময়, কলকাতায় আই পি এল চলাকালীন রাতে বাস পরিষেবা চালু রাখে রাজ্য পরিবহণ দফতর ।
শুধু কোনও উৎসব, অনুষ্ঠান নয়, এই বাস পরিষেবা সারা বছর যাতে চালু রাখা যায়, তারই প্রচেষ্টা শুরু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর । তবে, এই মুহূর্তে এয়ারপোর্ট, হাওড়া, ধর্মতলা সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে সরকারি বাস পরিষেবা দেওয়া হবে । রাতের ট্রেনে বা বিমানে যারা কলকাতায় আসছেন তাঁদের যাতায়াতের ক্ষেত্রে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্যই সারা রাত ধরে বাস পরিষেবা দেওয়ার ভাবনা । আসন্ন যুব বিশ্বকাপের পরেই রাতে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য পরিবহণ দফতর।
রাজ্যের পরিবহণ-সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এজন্য কলকাতার উপকণ্ঠে নতুন ১৫টি বাস-রুট চালু হচ্ছে, যাতে দু’শো বাস চালানো সম্ভব । তা শুনে বাস-মালিকদের বিভিন্ন সংগঠন প্রশ্ন তুলেছে, আয়ে টান পড়ায় যেখানে পুরনো রুটের বাসই চালানো যাচ্ছে না, সেখানে নতুন বাস তাঁরা নেবেন কী করে ? ‘বরং সরকার ভাড়া না-বাড়ালে বিভিন্ন রুটে আরও অনেক বাস বসে যাবে। নতুন বাস কেনার ঝুঁকি কেউ নেবে না’। মন্তব্য করেছেন একটি মালিক সংগঠনের এক নেতা।
পরিবহণ-সচিব অবশ্য এ দিন দাবি করেছেন, বাস চালানোর লোকের অভাব হবে না । তাঁর কথায়, ‘বাস চালাতে চেয়ে প্রচুর আবেদন আমাদের কাছে জমা পড়ছে । আমরা ওঁদের সুযোগ ও পরিসর দিতে চাই’। আলাপনবাবুর ব্যাখ্যা, ‘শহরতলির সঙ্গে খাস কলকাতার যোগাযোগ বাড়াতে নতুন কিছু রুট তৈরি প্রয়োজন বলেই এই পদক্ষেপ । কলকাতার বর্তমান রুটেরও অনেকগুলোয় চাহিদা রয়েছে । অথচ, সেখানে বহু দিন বাসের সংখ্যা বাড়েনি । এমন কিছু রুটে বাস বাড়ানো হবে’। তাঁর দাবি, ‘বিভিন্ন চালু রুটেও নতুন শ-খানেক বাস চালানোর সুযোগ রয়েছে’ । যদিও মালিকদের তরফে সচিবের দাবির বাস্তবতা সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে ।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নতুন বাস চালানোর সামর্থ কোনও মালিকের নেই । নতুন বাস নেওয়া দূরে থাক, ভাড়া না-বাড়লে চালু রুটেই বাস চালাতে পারব না’। আর এক সংগঠন বেঙ্গল বাস সিন্ডিকেটের পক্ষে দীপক সরকারের আক্ষেপ, ‘বাস্তব অবস্থা স্বীকার না-করেই সরকার রুট বাড়ানোর কথা ঘোষণা করেছে’। তাঁর মতে, ‘অবাস্তব’ পরিকল্পনাটি জবরদস্তি কার্যকর করলে পরিবহণ-শিল্প আরও রুগ্ণ হয়ে পড়বে ।
পরিবহণ দফতরের এক কর্তা অবশ্য ইঙ্গিত দিয়েছেন, লোকসভা নির্বাচনের পরে বাসভাড়া বাড়ার সমূহ সম্ভাবনা । পরিস্থিতির বাধ্যবাধকতা থেকেই রাজ্য সরকার ভাড়া বাড়াবে বলে তাঁর আশা । মালিকদের কাছেও সেই বার্তা পৌঁছেছে । তবে মালিকেরা জানিয়ে দিয়েছেন, আগে ভাড়া বাড়ুক, তার পরে নতুন বাস কেনার কথা তাঁরা ভাববেন । পরিবহণ-সচিব জানিয়েছেন, বাসের অভাব দূর করতে মিনি, ট্যাক্সি ও ছোট বাস আরও বাড়ানোর কথাও ভাবা হচ্ছে ।
মালিকদের তরফে কিন্তু ইতিবাচক সাড়া নেই । উল্টে তাঁদের সিংহভাগই পরিবহণ দফতরের সঙ্গে কোনও সহযোগিতার রাস্তায় যেতে নারাজ । তাদের মতে, ‘সরকার বাসভাড়া বাড়িয়ে দিলে বসে থাকা বাস ফের রাস্তায় নামত । এতে বাসের অভাব খানিকটা হলেও মিটত । নতুন বাস রাস্তায় নামাতে উৎসাহ পেতেন মালিকেরা । কিন্তু এখন কেউই নতুন বাসের পারমিট নিতে আসবেন না’।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top