News Flash

  • Home
  • Uncategorized
  • আমার ভূমিকা এখন অবসর নেওয়া, মন্তব্য বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর
Image

আমার ভূমিকা এখন অবসর নেওয়া, মন্তব্য বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): ‘আমি এবার অবসর নেব| আমার ভূমিকা এখন হল অবসর নেওযার|’ কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর অভিষেক হওয়ার ঠিক একদিন আগে এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধীর মা তথা বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| ইতিমধ্যেই সর্বসম্মতিক্রমে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী| ১৬ ডিসেম্বর, শনিবার কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন সোনিয়া তনয়| তার ঠিক এক দিন আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘এখন আমার ভূমিকা হল অবসর নেওয়া|’
চলতি মাসের ১১ তারিখ সর্বসম্মতিক্রমে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী| কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর বিরুদ্ধে কেউই মনোনয়ন জমা দেননি| কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধী দায়িত্ব নেবেন শনিবার| একই সঙ্গে অবসান হবে সোনিয়া যুগের| উল্লেখ্য, গত ১৯ বছর ধরে কংগ্রেস সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন ৭১ বছর বয়সি সোনিয়া গান্ধী| এবার সেই দায়িত্ব সামলাবেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী| উল্লেখ্য, ১৯৯৭ সালে ক্যালকাটা প্লেনারি সেশনে প্রাথমিক সদস্য হিসেবে হিসেবে যোগদান করেন সোনিয়া গান্ধী| তিনি কংগ্রেস সভানেত্রী নির্বাচিত হন ১৯৯৮ সালে| সেই থেকে কংগ্রেস সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top