News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সব হাসপাতালে বিনামূল্যে ঔষধ ও পথ্য দেওয়া হবে ঃ স্বাস্থ্য সচিব
Image

রাজ্যের সব হাসপাতালে বিনামূল্যে ঔষধ ও পথ্য দেওয়া হবে ঃ স্বাস্থ্য সচিব

আগরতলা, ১৩ই ডিসেম্বর ৷৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা জনগণের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে এবং যেগুলোকে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে সেগুলির মধ্যে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রোগীদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান ও বিনামূল্যে পথ্য প্রদানের ব্যবস্থা৷ আজ সন্ধ্যায় মহাকরণে স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক৷ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই তথ্য জানান৷ শ্রী ভৌমিক জানান, রাজ্যস্তরীয় হাসপাতাল থেকে শুরু করে প্রাথমিক হাসপাতালগুলি পর্যন্ত যেখানে চিকিৎসাধীন রোগীদের ভর্তির ব্যবস্থা রয়েছে, সেগুলোতে হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রোগীদেরকে বিনামূল্যে পথ্য প্রদানের ব্যবস্থা রয়েছে৷ এই পথ্য তালিকায় এখন থেকে চিকিৎসাধীন রোগীদেরকে ডিম ও কর্ণফ্লেক্স দেওয়ার সংস্থান রাখা হয়েছে৷ এছাড়াও টিবি ও ক্যান্সার রোগীদের জন্য পথ্য তালিকায় একটি অতিরিক্ত ডিম এবং ২৫০ মিলি অতিরিক্ত দুধের সংস্থান করা হয়েছে৷ সমস্ত মহকুমা ও জেলা স্তরের স্বাস্থ্য আধিকারিকগণকে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসাধীন রোগীদেরকে পথ্য প্রদানের ব্যবস্থা যথাযথভাবে রূপায়ন করা হচ্ছে কিনা তা নজরদারীর জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়াও স্বাস্থ্য সচিব জানান, রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে অত্যাবাশ্যকীয় ঔষধ যাতে জনগণ বিনামূল্যে পান সেই উদ্যোগ অব্যাহত রয়েছে৷ তিনি জানান, স্বাস্থ্য দপ্তর কর্তৃক অনুমোদিত ৩৩৩টি নির্দিষ্ট অত্যাবাশ্যকীয় জেনেরিক ঔষধ রয়েছে৷ এর মধ্যে সবা সেন্টারগুলিতে থাকবে ২৩টি, প্রাথমিক স্বাস্থকেন্দ্রগুলোতে ১১৫টি, কমিউনিটি হেলথ সেন্টার ও মহকুমা হাসপাতালগুলিতে থাকবে ১৮৩টি, জেলাস্তরীয় হাসপাতালগুলিতে থাকবে ২১৫টি এবং জিবি পন্থ ও আই জি এম হাসপাতালে ৩৩৩টি অত্যাবাশ্যকীয় জেনেরিক ঔষধ৷ নির্দিষ্ট অত্যাবাশ্যকীয় জেনেরিক ঔষধ চিকিৎসাধীন রোগীদেরকে বিনামূল্যে দেওয়া হবে বলে তিনি জানান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top