আগরতলা, ১৩ই ডিসেম্বর ৷৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা জনগণের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে এবং যেগুলোকে
সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে সেগুলির মধ্যে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রোগীদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান ও বিনামূল্যে পথ্য প্রদানের ব্যবস্থা৷ আজ সন্ধ্যায় মহাকরণে স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক৷ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই তথ্য জানান৷ শ্রী ভৌমিক জানান, রাজ্যস্তরীয় হাসপাতাল থেকে শুরু করে প্রাথমিক হাসপাতালগুলি পর্যন্ত যেখানে চিকিৎসাধীন রোগীদের ভর্তির ব্যবস্থা রয়েছে, সেগুলোতে হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রোগীদেরকে বিনামূল্যে পথ্য প্রদানের ব্যবস্থা রয়েছে৷ এই পথ্য তালিকায় এখন থেকে চিকিৎসাধীন রোগীদেরকে ডিম ও কর্ণফ্লেক্স দেওয়ার সংস্থান রাখা হয়েছে৷ এছাড়াও টিবি ও ক্যান্সার রোগীদের জন্য পথ্য তালিকায় একটি অতিরিক্ত ডিম এবং ২৫০ মিলি অতিরিক্ত দুধের সংস্থান করা হয়েছে৷ সমস্ত মহকুমা ও জেলা স্তরের স্বাস্থ্য আধিকারিকগণকে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসাধীন রোগীদেরকে পথ্য প্রদানের ব্যবস্থা যথাযথভাবে রূপায়ন করা হচ্ছে কিনা তা নজরদারীর জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়াও স্বাস্থ্য সচিব জানান, রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে অত্যাবাশ্যকীয় ঔষধ যাতে জনগণ বিনামূল্যে পান সেই উদ্যোগ অব্যাহত রয়েছে৷ তিনি জানান, স্বাস্থ্য দপ্তর কর্তৃক অনুমোদিত ৩৩৩টি নির্দিষ্ট অত্যাবাশ্যকীয় জেনেরিক ঔষধ রয়েছে৷ এর মধ্যে সবা সেন্টারগুলিতে থাকবে ২৩টি, প্রাথমিক স্বাস্থকেন্দ্রগুলোতে ১১৫টি, কমিউনিটি হেলথ সেন্টার ও মহকুমা হাসপাতালগুলিতে থাকবে ১৮৩টি, জেলাস্তরীয় হাসপাতালগুলিতে থাকবে ২১৫টি এবং জিবি পন্থ ও আই জি এম হাসপাতালে ৩৩৩টি অত্যাবাশ্যকীয় জেনেরিক ঔষধ৷ নির্দিষ্ট অত্যাবাশ্যকীয় জেনেরিক ঔষধ চিকিৎসাধীন রোগীদেরকে বিনামূল্যে দেওয়া হবে বলে তিনি জানান৷
রাজ্যের সব হাসপাতালে বিনামূল্যে ঔষধ ও পথ্য দেওয়া হবে ঃ স্বাস্থ্য সচিব
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















