News Flash

  • Home
  • Uncategorized
  • প্রসঙ্গ জন-লোকপাল, গুয়াহাটিতে আন্না হাজারে, যাবেন অরুণাচলেও
Image

প্রসঙ্গ জন-লোকপাল, গুয়াহাটিতে আন্না হাজারে, যাবেন অরুণাচলেও

গুয়াহাটি, ১৪ ডিসেম্বর, (হি.স.) : গুয়াহাটিতে এসেছেন গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। আজ বৃহস্পতিবার গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করলে তাঁর গুণগ্রাহীরা তাঁকে উষ্ণ অভিনন্দনের সঙ্গে স্বাগত জানান।
উত্তরপূর্বে দু-দিনের বিশেষ কার্যসূচি নিয়ে আন্না গুয়াহাটিতে এসেছেন বলে জানা গেছে। বড়ঝাড় বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় উজানবাজারে। আগামীকাল শুক্রবার গুয়াহাটি প্রেসক্লাবে জন-লোকপাল সম্পর্কে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বক্তব্য পেশ করবেন বলে জানা গেছে। জন-লোকপাল সম্পর্কে জনমত গড়তে এবং জনসাধারণকে সচেতন করতে তিনি দেশব্যাপী সফর করবেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। শুক্রবার গুয়াহাটি প্রেসক্লাবে তাঁর বক্তব্য পেশ করে অরুণাচল প্রদেশের উদ্দেশে পাড়ি দেবেন। সেখানে ইটানগরে এক জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা।
এর আগে শোনা গিয়েছিল, এনএসএ-র বলে অখিল গগৈয়ের গ্রেফতারের প্রতিবাদ জানাতে সমাজকর্মী আন্না হাজারে অসম সফরে আসবেন। রাজ্যে গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে বলে আওয়াজ তুলবেন। কিন্তু সেই কথিত প্রচারের সত্যতা নাকচ করে আন্নার সহকর্মী জনৈক দিব্যজ্যোতি শইকিয়া জানান, অখিল গগৈ নন, বিশেষত জন-লোকপাল বিল বাস্তবায়নের জন্য জনমত গড়ে তুলতে এবং আগামী মার্চে অনুষ্ঠেয় মহামিছিলে যোগদান করতে মানুষকে সংগঠিত করতে তিনি দু-দিনের সফরসূচি নিয়ে এসেছেন। অখিল গগৈয়ের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তিনি আসেননি। জানিয়েছেন আন্না হাজারের সহকর্মী দিব্যজ্যোতি শইকিয়া।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top