News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষামূলকভাবে চারদিনের টেস্ট ম্যাচে সিলমোহর আইসিসির
Image

পরীক্ষামূলকভাবে চারদিনের টেস্ট ম্যাচে সিলমোহর আইসিসির

দুবাই, ১৪ ডিসেম্বর (হি.স.) : পরীক্ষামূলকভাবে চারদিনের টেস্ট ম্যাচ আয়োজনে অাগেই সবুজ সংকেত দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি৷ এবার সংস্থার নির্দিষ্ট করে দেওয়া হল নিয়মবিধিও৷
ভারতের বিরুদ্ধে বক্সিং-ডে টেস্ট খেলার ইচ্ছা পূরণ না হওয়ায় দক্ষিণ আফ্রিকা বোর্ড পরিবর্ত হিসাবে জিম্বাবোয়েকে ডেকেছে ২৬ ডিসেম্বর থেকে চার দিনের প্রথমশ্রেনির ম্যাচ খেলার জন্য৷ আইসিসির কাছে ম্যাচের টেস্ট স্বীকৃতি চেয়েছিল প্রোটিয়া বোর্ড৷ আইসিসি শুধু সিলমোহর দিয়েই ক্ষান্ত হয়নি, ২০১৯ পর্যন্ত সব টেস্ট খেলিয়ে দেশকেই পরীক্ষামূলকভাবে চার দিনের ম্যাচ আয়োজনের ছাড়পত্র দিয়েছে৷
নতুন আঙ্গিকে টেস্ট ক্রিকেটে নিয়ম বদল অনিবার্য ছিল৷ ঠিক যেমনটা দিন-রাতের টেস্টের জন্য প্লেইং কন্ডিশন বদলাতে হয়েছিল আইসিসিকে৷ এবার ঘোষণা করা হল চার দিনের টেস্টের নিয়মবিধি৷
পাঁচ দিনের টেস্টে যেখানে প্রতিদিন ৯০ ওভার খেলা হয়, সেখানে চার দিনের ম্যাচে এক দিনে খেলা হবে ৯৮ ওভার৷ অতিরিক্ত ৮ ওভারের জন্য বাড়তি আধ ঘণ্টা সময় জুড়ে দেওয়া হচ্ছে প্রতিদিনের খেলার দৈর্ঘ্যে৷ প্রথম দু’টি সেশনে ১৫ মিনিট করে বাড়তি খেলা হবে৷চার দিনে মোট খেলা হবে ৩৯২ ওভার৷ পাঁচ দিনে খেলা হত ৪৫০ ওভার৷ সুতরাং ম্যাচের দিন সংখ্যা কমলেও মাত্র ৫৮ ওভারের খেলা ছেঁটে ফেলা হচ্ছে৷
ফলো-অনের নিয়মে বদল আনা হচ্ছে৷ পাঁচদিনের টেস্টে ফলো-অনের জন্য ২০০ রানের ব্যবধান দরকার ছিল৷ চার দিনের ম্যাচে সেটা কমে দাঁড়াচ্ছে ১৫০ রানে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top