News Flash

  • Home
  • Uncategorized
  • মনোহর পারিক্করের ৬২ তম জন্মবার্ষিকী, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

মনোহর পারিক্করের ৬২ তম জন্মবার্ষিকী, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি ও পানাজি, ১৩ ডিসেম্বর (হি.স.): গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৯৫৫ সালের ১৩ ডিসেম্বর গোয়ার মাপুসায় জন্মগ্রহণ করেছিলেন মনোহর পারিক্কর| বুধবার তাঁর ৬২ তম জন্মবার্ষিকী ছিল| এদিন সকালে টুইট মারফত শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘জন্মদিনে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করজীকে শুভেচ্ছা|’ পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী|
শুধু প্রধানমন্ত্রীই নন, মনোহর পারিক্করকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রী মানেকা গান্ধী, রেলমন্ত্রী পীযূষ গোয়েল সহ অন্যান্যরা| নিজের টুইটার হ্যান্ডেলে মানেকা গান্ধী লিখেছেন, ‘মনোহর পারিক্করজীকে জন্মদিনের শুভেচ্ছা| আপনার সুস্বাস্থ্য কামনা করি|’ শুভেচ্ছা বার্তায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ‘জম্মদিনে শ্রী মনোহর পারিক্করজীকে উষ্ণ শুভেচ্ছা| এক জন নম্র ও সহানুভূতিশীল নেতা, গোয়ার মানুষের সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য অটলভাবে কাজ করে চলেছেন|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top