নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া| কয়লা ব্লক বন্টন দুর্নীতি
মামলায় বুধবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়াকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালত| শুধু মধু কোড়াই নন, কয়লা কেলেঙ্কারিতে বুধবার বিশেষ সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা, ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্য সচিব অশোক কুমার বসু সহ আরও এক জন| বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি| সম্ভবত ওই দিনই সাজা ঘোষণা করা হবে|
ঝাড়খণ্ডের রাজহারা নর্থ কোল ব্লক থেকে কলকাতার ভিনি আইরন এবং স্টিল উদ্যোগ লিমিটেড (ভিআইএসইউএল)-এ কয়লা বন্টনের সময় অনিয়মের অভিযোগ ওঠে| বিশেষ সিবিআই আদালতের বিচারক ভরত পরাশর এর আগে জানিয়েছিলেন, সমস্ত অভিযুক্তকেই শুনানির দিন আদালতে হাজিরা দিতে হবে|
মধু কোড়া, এইচ সি গুপ্তা এবং ফার্ম ছাড়াও এই মামলায় অপর অভিযুক্তরা হলেন ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্য সচিব অশোক কুমার বসু, বসন্ত কুমার ভট্টাচার্য, বিপিন বিহারী সিং, ভিআইএসইউএল-এর ডিরেক্টর বৈভব তুলসিয়ান, মধু কোড়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিজয় যোশী এবং চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট নবীন কুমার তুলসিয়ান| এর আগে আদালতে হাজিরা দেওয়ায় আট জন অভিযুক্তকে জামিনে মুক্তি দিয়েছিল আদালত|
মধু কোড়ার বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়| কিন্তু বারবার তিনি দাবি করে এসেছেন, এই কেলেঙ্কারির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই| অবশেষে বুধবার কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া| সম্ভবত বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হবে|

কয়লা বন্টন কেলেঙ্কারি, বিশেষ সিবিআই আদালতে দোষী সাব্যস্ত মধু কোড়া
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















