News Flash

  • Home
  • Uncategorized
  • এফআরডিআই বিল ভয়ঙ্কর পদক্ষেপ কেন্দ্রের বললেন বিজন ধর
Image

এফআরডিআই বিল ভয়ঙ্কর পদক্ষেপ কেন্দ্রের বললেন বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ ব্যাঙ্কে গচ্ছিত আমানতকারীদের অর্থ সুরক্ষার নামে ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ এফ

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিজন ধর৷ ছবি নিজস্ব৷

আরডিআই-২০১৭ বিল পাশ হলে আমানতকারীরা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবেন৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এফআরডিআই- ২০১৭ বিল সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এই কথা বলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷
এদিন তিনি বলেন, সংসদের শীতকালীন অধিবেশনে এফআরডিআই- ২০১৭ বিল আনতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার৷ গত অধিবেশনেই এই বিল সংসদে পেশ হয়েছিল৷ এই নিয়ে আপত্তি উঠায় বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়৷ বিজনবাবুর মতে, ব্যাঙ্কগুলিকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতেই এই বিল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ তাতে ব্যাঙ্কে যত টাকাই জমানো হোক তার অধিকার আমানতকারীদের থাকবেনা৷ ব্যাঙ্ক দেউলিয়া হয়েগেলে ঐ টাকা দিয়েই তারা নিজেদের রক্ষা করবে৷ আমানতকারীদের ভাগে সর্বোচ্চ এক লক্ষ টাকা পড়বে৷ বিজনবাবু বলেন, এই বিলের বিরুদ্ধে যাওয়ার কোন আইনি সংস্থান নেই৷ তিনি বলেন, রাজ্যসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নেই৷ তাই অর্থবিলের নাম করে লোকসভাতেই এফআরডিআই- ২০১৭ বিল পাশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ বিজনবাবুর দাবি, এই বিল আমানতকারীদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে৷ আমানতকারীরা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবেন৷
তিনি বলেন, অনাদায়ী ঋণের বোঝা সামলাতে পারছেনা ব্যাঙ্কগুলি৷ অবশ্য, এই অবস্থা কেবল ভারতে নয় বিশ্বে অন্যান্য রাষ্ট্রেও একই সমস্যা রয়েছে৷ বিজনবাবু জানান, জি-২০ ভুক্ত দেশগুলি সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক যাতে দেউলিয়া না হয় সংশ্লিষ্ট দেশের সরকার তা সুনিশ্চিত করবে৷ তাঁর দাবি, এর ফলেই কেন্দ্রীয় সরকার এই বিল এনেছে৷
এদিকে, কেন্দ্রীয় অর্থন্ত্রকের দাবি, আমানতকারীদের বৃহত্তর স্বার্থে এবং ব্যাঙ্কে জমানো টাকার অধিক নিরাপত্তার লক্ষ্যেই এফ আব ডি আই- ২০১৭ বিল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top