News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ রোহিত শর্মার
Image

একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ রোহিত শর্মার

চণ্ডীগড়, ১৩ ডিসেম্বর (হি.স.) : বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ করলেন রোহিত শর্মা৷ ২০৯, ২৬৪ পর এবার অপরাজিত ২০৮৷ এর মধ্যে দু’টিই শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ প্রথমটি এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ তারপর ১৩ নভেম্বর ২০১৪, ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলে ওয়ান ডে-তে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড করেছিলেন ‘হিটম্যান’৷ সেই সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে রোহতি ডাবল সেঞ্চুরি উপহার দিলেন স্ত্রী’কে রীতিকাকে৷
অধিনায়কের ব্যাটে ধরমশালার লজ্জা ঢাকল ভারত৷ রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে মোহালিতে ৩৯২ রানের পাহাড়ে টিম ইন্ডিয়া৷একদিনের ক্রিকেটে এদিন কেরিয়ারের ১৬তম সেঞ্চুরিটি করেন রোহিত৷ ১১৫ বলে ৯টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে শতরানে পৌঁছান টিম ইন্ডিয়ার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন৷ তার পর মোহালিতে শুধুই রোহিত৷
ধরমশালায় সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানে গুটিয়ে যায় বিরাটহীন ভারত৷ হাসতে হাসতে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে যায় মাস তিনেক আগে ঘরের মাঠে ভারতের কাছে ৯-০ পর্যুদস্ত হওয়া শ্রীলঙ্কাবাহিনী৷ কিন্তু মোহালিতে বিপরীত চিত্র৷ ধরমশালার মত এখানেও শ্রীলঙ্কা টস জিতে ভারতকে ব্যাট করেত পাঠায়৷ কিন্তু প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করেনি টিম ইন্ডিয়ার দুই ওপেনার৷ শিখর ধাওয়ান ও রোহিত ওপেনিং জুটিতে ১১৫ রান যোগ করে ভারতীয় ইনিংসের ভিত মজবুত করেন৷ সেই ভিতে ইমারত গড়েন ক্যাপ্টেন নিজেই৷ ১৫৩ বলে ১২টি ছক্কা ও ১৩টি বাউন্ডারির সাহায্যে ২০৮ রানে অপরাজিত থাকেন রোহিত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top