News Flash

  • Home
  • Uncategorized
  • উর্দুতে শপথবাক্য পাঠ করা নিয়ে বিজেপি-বিএসপি সংঘর্ষে উত্তপ্ত আলিগড়
Image

উর্দুতে শপথবাক্য পাঠ করা নিয়ে বিজেপি-বিএসপি সংঘর্ষে উত্তপ্ত আলিগড়

আলিগড়, ১৩ ডিসেম্বর (হি.স.) : উর্দুতে শপথবাক্য পাঠ করা নিয়ে ধুন্ধুমার অবস্থা উত্তরপ্রদেশের আলিগড়ে। সূত্রের দাবি আলিগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র তথা বিএসপি নেতা মহম্মদ ফুরকুয়ান সবাইকে হতচকিত করে দিয়ে উর্দুতে শপথবাক্য পাঠ করেন। এই ঘটনার জেরে বিজেপি এবং বিএসপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। বচসার থেকে তা সংঘর্ষের চেহারা নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই বিষয়ে আলিগড়ের জেলাশাসক ঋষিকেশ ভাস্কর ইয়াশুধ বলেন, ‘শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন কিছু মানুষ বাঁধা দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি স্লোগানও দিতে থাকে তারা। আমরা জানতে পেরেছি একজন কাউন্সিলার উর্দুতে শপথ বাক্য পাঠ করেছেন। গোটা শপথগ্রহণ অনুষ্ঠানের ভিডিও রেকডিং খুঁটিয়ে দেখা হবে। যদি এটা সত্যি হয় তা হলে আমার ব্যবস্থা নেব।’ পাশাপাশি জেলাশাসক দাবি করেছেন ভিড় থেকে কোন ধর্মী বিদ্বেষমূলক মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য এর আগে মিরাট পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান সুনিতা ভার্মা পুরবোর্ডের বৈঠকে বন্দেমাতরম গাওয়া নিষিদ্ধ করে দিয়েছিলেন। তা নিয়েও জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে গত ৭ ডিসেম্বর উপ-রাষ্ট্রপতি বলেন, ‘বন্দেমাতরম মানে মা তোমায় সেলাম। এতে কি সমস্যা? যদি মাকে না সেলাম করি তা হলে কাকে করব আফজল গুরুকে?’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top