News Flash

  • Home
  • Uncategorized
  • কয়লা বন্টন কেলেঙ্কারি, বিশেষ সিবিআই আদালতে দোষী সাব্যস্ত মধু কোড়া
Image

কয়লা বন্টন কেলেঙ্কারি, বিশেষ সিবিআই আদালতে দোষী সাব্যস্ত মধু কোড়া

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া| কয়লা ব্লক বন্টন দুর্নীতি মামলায় বুধবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়াকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালত| শুধু মধু কোড়াই নন, কয়লা কেলেঙ্কারিতে বুধবার বিশেষ সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা, ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্য সচিব অশোক কুমার বসু সহ আরও এক জন| বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি| সম্ভবত ওই দিনই সাজা ঘোষণা করা হবে|
ঝাড়খণ্ডের রাজহারা নর্থ কোল ব্লক থেকে কলকাতার ভিনি আইরন এবং স্টিল উদ্যোগ লিমিটেড (ভিআইএসইউএল)-এ কয়লা বন্টনের সময় অনিয়মের অভিযোগ ওঠে| বিশেষ সিবিআই আদালতের বিচারক ভরত পরাশর এর আগে জানিয়েছিলেন, সমস্ত অভিযুক্তকেই শুনানির দিন আদালতে হাজিরা দিতে হবে|
মধু কোড়া, এইচ সি গুপ্তা এবং ফার্ম ছাড়াও এই মামলায় অপর অভিযুক্তরা হলেন ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্য সচিব অশোক কুমার বসু, বসন্ত কুমার ভট্টাচার্য, বিপিন বিহারী সিং, ভিআইএসইউএল-এর ডিরেক্টর বৈভব তুলসিয়ান, মধু কোড়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিজয় যোশী এবং চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট নবীন কুমার তুলসিয়ান| এর আগে আদালতে হাজিরা দেওয়ায় আট জন অভিযুক্তকে জামিনে মুক্তি দিয়েছিল আদালত|
মধু কোড়ার বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়| কিন্তু বারবার তিনি দাবি করে এসেছেন, এই কেলেঙ্কারির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই| অবশেষে বুধবার কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া| সম্ভবত বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হবে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top