News Flash

  • Home
  • Uncategorized
  • ওঁরা কি রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, প্রশ্ণ শিক্ষামন্ত্রীর
Image

ওঁরা কি রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, প্রশ্ণ শিক্ষামন্ত্রীর

প্রসঙ্গ চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশের আন্দোলন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশের আন্দোলনে ভীষণভাবে চটেছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ ওঁরা কি রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সেই প্রশ্ণও তিনি তুলেছেন৷ চাকুরীচ্যুত শিক্ষকদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি হলে যারা তা মানবেন না সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত হবে৷ তাতে রাজ্য সরকারের কোন কিছুই করার নেই৷ সোমবার মহাকরণে এইভাবেই আন্দোলনকারী চাকুরীচ্যুত শিক্ষকদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ এরই সাথে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, জনদুর্ভোগ তৈরি করে অবরোধ আন্দোলন কোনভাবেই মেনে নেওয়া যায়না৷
এদিন শিক্ষামন্ত্রী বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে রাজ্য সরকারের কোন আপত্তি নেই৷ ঐ ধরণের আন্দোলনে কখনই রাজ্য সরকার বাঁধা দেয়না৷ কিন্তু, আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাস্ত করা যায়না৷ শিক্ষামন্ত্রী বলেন, সেদিন অবরোধ আন্দোলনের জেরে অনেকে ব্যাঙ্কের পরীক্ষা দিতে পারেননি৷ পন্যবোঝাই বহু ট্রাক দাঁড়িয়ে থাকতে হয়েছে৷ এমনকি গুরুত্বপূর্ণ রাজধানী এক্সপ্রেস আগরতলায় আসতে পারেনি৷ তাতে, বহু যাত্রী সমস্যায় পড়েছেন৷
শিক্ষামন্ত্রী এদিন প্রশ্ণ তোলে জানতে চান, ওঁরা কি রাজ্যের ৩৯ লক্ষ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন৷ তাঁর সাফ কথা, এধরণের আন্দোলন সমর্থন করতে পারছিনা৷ এদিকে, চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশ তাঁদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি হলেও তাতে তাঁরা সন্তুষ্ট হবেন না বলে জানিয়েছিলেন৷ এমনকি তাঁরা সেই রায় মেনেও নেবেন না৷
এবিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা চাকুরী বৃদ্ধির রায় মানবেন না তাদের বিষয়ে রাজ্য সরকারের কোন কিছু করার নেই৷ শিক্ষামন্ত্রীর দাবি, চাকুরীচ্যুত শিক্ষকদের ছোট্ট অংশ আন্দোলনের নামে হটকারিতা করছেন৷ তিনি বলেন, রাজ্য সরকার তাঁদের কথা চিন্তা করে সব রকমের চেষ্টা চালিয়েছে৷ তাঁদের জন্যই সুপ্রিমকোর্টে দরবার করা হচ্ছে৷ কিন্তু, আইনের উর্দ্ধে গিয়ে কোন কিছুই রাজ্য সরকারের পক্ষে করা সম্ভব নয়৷ পাশাপাশি তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষকদের নির্দিষ্ট একটি রাজনৈতিক দল সহায়তা করছে৷ শিক্ষামন্ত্রীর মতে, অবরোধ তুলে দিতে বল প্রয়োগে তাঁরাই বাধ্য করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top