প্রসঙ্গ চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশের আন্দোলন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশের আন্দোলনে ভীষণভাবে চটেছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ ওঁরা কি
রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সেই প্রশ্ণও তিনি তুলেছেন৷ চাকুরীচ্যুত শিক্ষকদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি হলে যারা তা মানবেন না সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত হবে৷ তাতে রাজ্য সরকারের কোন কিছুই করার নেই৷ সোমবার মহাকরণে এইভাবেই আন্দোলনকারী চাকুরীচ্যুত শিক্ষকদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ এরই সাথে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, জনদুর্ভোগ তৈরি করে অবরোধ আন্দোলন কোনভাবেই মেনে নেওয়া যায়না৷
এদিন শিক্ষামন্ত্রী বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে রাজ্য সরকারের কোন আপত্তি নেই৷ ঐ ধরণের আন্দোলনে কখনই রাজ্য সরকার বাঁধা দেয়না৷ কিন্তু, আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাস্ত করা যায়না৷ শিক্ষামন্ত্রী বলেন, সেদিন অবরোধ আন্দোলনের জেরে অনেকে ব্যাঙ্কের পরীক্ষা দিতে পারেননি৷ পন্যবোঝাই বহু ট্রাক দাঁড়িয়ে থাকতে হয়েছে৷ এমনকি গুরুত্বপূর্ণ রাজধানী এক্সপ্রেস আগরতলায় আসতে পারেনি৷ তাতে, বহু যাত্রী সমস্যায় পড়েছেন৷
শিক্ষামন্ত্রী এদিন প্রশ্ণ তোলে জানতে চান, ওঁরা কি রাজ্যের ৩৯ লক্ষ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন৷ তাঁর সাফ কথা, এধরণের আন্দোলন সমর্থন করতে পারছিনা৷ এদিকে, চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশ তাঁদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি হলেও তাতে তাঁরা সন্তুষ্ট হবেন না বলে জানিয়েছিলেন৷ এমনকি তাঁরা সেই রায় মেনেও নেবেন না৷
এবিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা চাকুরী বৃদ্ধির রায় মানবেন না তাদের বিষয়ে রাজ্য সরকারের কোন কিছু করার নেই৷ শিক্ষামন্ত্রীর দাবি, চাকুরীচ্যুত শিক্ষকদের ছোট্ট অংশ আন্দোলনের নামে হটকারিতা করছেন৷ তিনি বলেন, রাজ্য সরকার তাঁদের কথা চিন্তা করে সব রকমের চেষ্টা চালিয়েছে৷ তাঁদের জন্যই সুপ্রিমকোর্টে দরবার করা হচ্ছে৷ কিন্তু, আইনের উর্দ্ধে গিয়ে কোন কিছুই রাজ্য সরকারের পক্ষে করা সম্ভব নয়৷ পাশাপাশি তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষকদের নির্দিষ্ট একটি রাজনৈতিক দল সহায়তা করছে৷ শিক্ষামন্ত্রীর মতে, অবরোধ তুলে দিতে বল প্রয়োগে তাঁরাই বাধ্য করেছে৷

ওঁরা কি রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, প্রশ্ণ শিক্ষামন্ত্রীর
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















