মুম্বই, ১২ ডিসেম্বর (হি.স.) : মাদার টেরিজা স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক ন্যায় ও অধিকারে অবদানের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। রুপোলি পর্দায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কাজ সমানে করে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার গিয়ে উদ্বাস্তু শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। এছাড়াও উনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে গোটা বিশ্বজুড়ে একাধিক সমাজ সেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়ার অনুপস্থিতিতে তাঁর মা এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণের পরে তিনি বলেন, ‘সহানুভূতিসম্পন্ন সন্তানের মা হতে পেরে আমি গর্ববোধ করছি। আমি বিনীত ভাবে এই পুরস্কারগ্রহণ করছি। ছোটবেলা থেকেই মাদার টেরিজার অনুপ্রাণিত আমার মেয়ে। তাঁর প্রচেষ্টার জন্য এই পুরস্কারের জন্য আমি গর্বিত। এর আগে এই পুরস্কার পেয়েছেন কিরণ বেদি, আন্না হাজার, অস্কার ফানন্ডেশ, সুধা মূর্তি, সুষমা স্বরাজ, মালালা ইউসুফজাই মতো ব্যক্তিত্ব এই পুরস্কার পেয়েছেন। বর্তমানে আমেরিকায় অভিনয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া।

মাদার টেরিজা স্মৃতি পুরস্কার পেলেন প্রিয়াঙ্কা চোপড়া
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















