News Flash

  • Home
  • Uncategorized
  • মরসুমের প্রথম তুষারপাত শ্রীনগরে,অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
Image

মরসুমের প্রথম তুষারপাত শ্রীনগরে,অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

শ্রীনগর, ১২ ডিসেম্বর (হি.স.): লাগাতার তুষারপাতের কারণে গোটা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেল কাশ্মীর উপত্যকা| একনাগাড়ে তুষারপাতের কারণে প্রায় ৩০০ কিলোমিটার লম্বা জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক এবং মুঘল রোড অবরুদ্ধ হয়ে যায়| শুধু সড়কপথই নয়, তুষারপাতের কারণে বিপর্যস্ত হয়েছে উড়ান পরিষেবাও| মঙ্গলবার ভারী তুষারপাতের কারণে দৃশ্যমানতা অত্যধিক হারে কমে যাওয়ায় শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা স্থগিত থাকে| শ্রীনগর বিমানবন্দরের ডিরেক্টর শবদ কুমার জানিয়েছেন, ‘মঙ্গলবার দৃশ্যমানতার অভাবে শ্রীনগর বিমানবন্দর উড়ান পরিষেবা স্থগিত থাকে|’ অন্যদিকে, ট্রাফিক পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘দ্বিতীয় দিনের জন্য বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| জওহর সুড়ঙ্গের কাছে ভারী তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক|’
অন্যদিকে, জম্মু রিজিওনের পুঞ্চ এবং রাজৌরি জেলার সঙ্গে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার মধ্যে সংযোগকারী মুঘল রোডও ভারী তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে| মুঘল রোড বরাবর পীর কি গালি এবং অন্যান্য এলাকায় তুষারপাতের কারণে অবরুদ্ধ মুঘল রোড| জম্মু রিজিওনের ডোডা, কিশত্বর, রামবান, কাঠুয়া, রাজৌরি, রিয়েসি এবং পুঞ্চ জেলায় ভারী তুষারপাত হয়েছে| এদিকে, মঙ্গলবার মরসুমের প্রথম তুষারপাত হল জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে| রাতভর তুষারপাত হয়েছে শ্রীনগর সহ ভূস্বর্গের বিভিন্ন অঞ্চলে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top