News Flash

  • Home
  • Uncategorized
  • নবি মুম্বইয়ে স্টক হোল্ডিং কর্পোরেশনের ব্যাক অফিসে আগুন, হতাহতের কোনও খবর নেই
Image

নবি মুম্বইয়ে স্টক হোল্ডিং কর্পোরেশনের ব্যাক অফিসে আগুন, হতাহতের কোনও খবর নেই

থাণে, ১২ ডিসেম্বর (হি.স.): নবি মুম্বইয়ে স্টক হোল্ডিং কর্পোরেশনের ব্যাক অফিসে অগ্নিকাণ্ড| সোমবার সন্ধ্যায় ট্রান্স-থাণে ক্রীক-এর কাছে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এলাকায় অবস্থিত স্টক হোল্ডিং কর্পোরেশনের ব্যাক অফিসে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন| দমকলের ১০টি ইঞ্জিন ও দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমআইডিসি ) ফায়ার স্টেশন অফিসার আর বি পাটিল জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ট্রান্স-থাণে ক্রীক-এর কাছে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এলাকায় অবস্থিত স্টক হোল্ডিং কর্পোরেশনের ব্যাক অফিসে আগুন লাগে| অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা বেসমেন্টে ছড়িয়ে পড়ে| দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের ফলেই সম্ভবত আগুন লেগেছে|
প্রসঙ্গত, স্টক হোল্ডিং কর্পোরেশন বৃহত্তর কাস্টোডিয়াল এবং ডিপোজিটরি সার্ভিস প্রোভাইডার হিসেবে স্টক মার্কেট বিনিয়োগকারী, দালাল এবং এক্সচেঞ্জের মধ্যে মধ্যস্থকারী হিসেবে দায়িত্ব পালন করে থাকে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top