News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানে শক্তিশালী ভূমিকম্প, কম্পাঙ্ক ৬.২
Image

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানে শক্তিশালী ভূমিকম্প, কম্পাঙ্ক ৬.২

তেহরান, ১২ ডিসেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানের কেরমান প্রদেশ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অবশ্য জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১| গত ৪৮ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার ৬.১ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানের কেরমান প্রদেশে| শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে কেরমান প্রদেশের হোজডাক শহরের কাছে, ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার (৩৫ মাইল) গভীরে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
উল্লেখ্য, গত ৪৮ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান| সোমবারই ৫.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পশ্চিমাঞ্চলীয় ইরানে| তার আগে গত নভেম্বর মাসে ৭.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত একই রিজিওনে| বিধ্বংসী ভূমিকম্পে অন্তত ৫৩০ জনের মৃত্যু হয়েছিল|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top