News Flash

  • Home
  • Uncategorized
  • চিনা জিনিস বয়কট করার ডাক দিল এবিভিপি
Image

চিনা জিনিস বয়কট করার ডাক দিল এবিভিপি

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : চিনা জিনিস বয়কট করার ডাক দিল ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন এবিভিপি৷ সম্প্রতি রাঁচিতে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোকপাত করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা৷ ‘স্বদেশী’ জিনিস ব্যবহার করার পাশাপাশি ছাত্র ছাত্রীদের উদ্দেশে বলা হয়, চিনা দ্রব্যের মোহ ত্যাগ করে দেশের জিনিস ব্যবহার করার৷ তাহলে আদপে তা ভারতের অর্থনীতির ক্ষেত্রেই লাভ৷ ভারতের বাজারে চিনা দ্রব্য যেভাবে গ্রাস করছে তা ভারতীয় অর্থনীতি ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারে৷ চিনা দ্রব্য বয়কট করতে তাই ভারতের যুব সমাজকেই আহ্বান করলেন এবিভিপির সদস্যরা৷ ভারতের বাজারে চিনের আগ্রাসন নীতিকে রুখতে উদ্যোগ নিয়েছেন তারা৷
এবিভিপি-র এই মন্তব্যের প্রসঙ্গে মুখ খোলেন পড়ুয়ারাও৷ তাদের দাবি, কেন্দ্রের তরফে এই বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত৷ যদিও তারা এবিভিপির এই মতকেই সমর্থন করছেন৷ চিন যেভাবে ভারতেই ইলেক্ট্রিকাল মার্কেটে তাদের জাল বিস্তার করেছে৷ সেটি যথেষ্ট চিন্তার বিষয়৷
কারণ ভারতের কোনও সংস্থাতেই ভালো ইলেক্ট্রনিক্স জিনিস খুঁজে পাওয়া যায় না৷ চিনের দ্রব্য পুরোপুরি বন্ধ করতে হলে ওই ধরণের দ্রব্য ভারতে তৈরি করার উদ্যোগ নেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top