News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে দলিতদের দুরবস্থা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সরব রাহুল গান্ধী
Image

গুজরাটে দলিতদের দুরবস্থা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : গুজরাটে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফা ভোটগ্রহণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে কংগ্রেস-বিজেপি দ্বৈরথ। সেই ধারা অব্যাহত রেখেই মঙ্গলবার দলিত প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দায় সরব হলেন সদ্য কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়া রাহুল গান্ধী। রাজ্যে দলিতদের সার্বিক বঞ্চনার প্রসঙ্গ টেনে এক ট্যুইট পোস্টে রাহুল বলেন, ‘জমি, জীবিকা, স্বাস্থ্য, শিক্ষা থেকে গুজরাটের দলিতরা বঞ্চিত। তাদের ভাগ্যে শুধু জুটেছে অসুরক্ষা।’ রাজ্যের উনায় দলিত যুবকদের হওয়া নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘উনায় বেদনাদায়ক ঘটনার পরে মোদীজি কেন মৌন হয়ে রয়েছে। এই ঘটনার জবাব তা হলে কে দেবে।’ পাশাপাশি দলিতদের সুরক্ষার জন্য যে আইন আছে তা কার্যক্ষেত্রে কেন ঠিক ভাবে প্রণয়ন রাজ্যে হচ্ছে না। তা নিয়েও ট্যুইটারে সরব হন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘দলিতদের জন্য বহু আইন রয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে কে তা বাস্তবায়িত করবে।’
উল্লেখ্য, গুজরাট নির্বাচনের প্রচারের জন্য অভিনব রণনীতি নিয়েছিল রাহুল গান্ধী। ’২২ সালও কা হিসেব, গুজরাট মাঙ্গে জবাব’ শীর্ষক স্লোগান দিয়ে প্রতিদিন রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে প্রশ্ন করে আসছিল রাহুল গান্ধী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার এটি ১৪ নম্বর প্রশ্ন ছিল। এর আগে তিনি রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কর্মসংস্থানসহ একাধিক প্রশ্ন সোশ্যাল মিডিয়া ট্যুইটারে করেছিলেন রাহুল গান্ধী।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top