News Flash

  • Home
  • Uncategorized
  • নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে জড়ানো বন্ধ করুক ভারত : মহম্মদ ফয়জল
Image

নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে জড়ানো বন্ধ করুক ভারত : মহম্মদ ফয়জল

ইসলামাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.): নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে জড়ানো বন্ধ করুক ভারত। গুজরাটের বিধানসভা ভোটে নাক গলানোর অভিযোগ অস্বীকার করে সোমবার ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগের পাল্টা জবাব দিলেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল |
গুজরাটে নিজের রাজনৈতিক দল বিজেপির হয়ে ভোটের প্রচারে গিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন গুজরাটের বিধানসভা ভোটে নাক গলাচ্ছে পাকিস্তান | তিনি বলেন, পাক মদতে ক্ষমতায় আসতে চাইছে কংগ্রেস৷ গতকাল গুজরাটের পালানপুরের এক জনসভায় নরেন্দ্র মোদী বলেছিলেন, পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান আরসাদ রাফিকের সমর্থন পেয়েছে কংগ্রেস৷ তিনি আহমেদ প্যাটেলকে গুজরাতে মুখ্যমন্ত্রী করার সাহায্যের আশ্বাস দিয়েছেন৷ বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে নিয়ে পাক কমিশনার সোহেল মাহমুদের সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন মণিশঙ্কর আইয়ার৷ সেই বৈঠককে হাতিয়ার করেছিলেন প্রধানমন্ত্রী৷
এরপরই আজ সরব হয় পাকিস্তান | জবাবে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সলের ট্যুইট, ভারতের নেতারা তাঁদের দেশের ভোটে পাকিস্তানকে যেন টেনে না আনেন। তিনি লেখেন, নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে জড়ানো বন্ধ করুক ভারত। ফুলিয়ে ফাঁপিয়ে তোলা সম্পূর্ণ ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন ষড়যন্ত্রের তত্ত্ব নয়, নিজেদের ক্ষমতার জোরে ভোটে জেতা উচিত ওদের।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top