ইসলামাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.): নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে জড়ানো বন্ধ করুক ভারত। গুজরাটের বিধানসভা ভোটে নাক গলানোর
অভিযোগ অস্বীকার করে সোমবার ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগের পাল্টা জবাব দিলেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল |
গুজরাটে নিজের রাজনৈতিক দল বিজেপির হয়ে ভোটের প্রচারে গিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন গুজরাটের বিধানসভা ভোটে নাক গলাচ্ছে পাকিস্তান | তিনি বলেন, পাক মদতে ক্ষমতায় আসতে চাইছে কংগ্রেস৷ গতকাল গুজরাটের পালানপুরের এক জনসভায় নরেন্দ্র মোদী বলেছিলেন, পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান আরসাদ রাফিকের সমর্থন পেয়েছে কংগ্রেস৷ তিনি আহমেদ প্যাটেলকে গুজরাতে মুখ্যমন্ত্রী করার সাহায্যের আশ্বাস দিয়েছেন৷ বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে নিয়ে পাক কমিশনার সোহেল মাহমুদের সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন মণিশঙ্কর আইয়ার৷ সেই বৈঠককে হাতিয়ার করেছিলেন প্রধানমন্ত্রী৷
এরপরই আজ সরব হয় পাকিস্তান | জবাবে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সলের ট্যুইট, ভারতের নেতারা তাঁদের দেশের ভোটে পাকিস্তানকে যেন টেনে না আনেন। তিনি লেখেন, নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে জড়ানো বন্ধ করুক ভারত। ফুলিয়ে ফাঁপিয়ে তোলা সম্পূর্ণ ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন ষড়যন্ত্রের তত্ত্ব নয়, নিজেদের ক্ষমতার জোরে ভোটে জেতা উচিত ওদের।

নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে জড়ানো বন্ধ করুক ভারত : মহম্মদ ফয়জল
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















