মির্জাপুর ও লখনউ, ১১ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে মারিহান এলাকায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছে ট্রাক্টর-ট্রলি ও ট্রাকের সংঘর্ষে
মর্মান্তিক মৃত্যু হল শিশু ও মহিলা সহ অন্তত ১০ জনের| দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৪ জন| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (মির্জাপুর) আশিষ তিওয়ারি জানিয়েছেন, শীতলা ধাম মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান শেষে ট্রাক্টর-ট্রলিতে চেপে ফিরছিলেন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য| মারিহান এলাকায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছে ট্রাক্টর-ট্রলি ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৫ জন| গুরুতর আহত অবস্থায় অন্তত ৯ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান আরও ৫ জন| আহত ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন| দুর্ঘটনায় নিহত ১০ জন হলেন, অখিলেশ (১৬), গরিয়া (১২), নেহা (১৩), রীনা (১৫), সুষমা (১৮), হেমা (১৭), অনিতা (১৭), মঞ্জু দেবী (৩০), শ্যাম মুরারি (১০) এবং নুরে (২৫)| নুরে ছাড়া বাকিরা ট্রাক্টর-ট্রলিতে ছিলেন|
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক ঘোষণা করা হয়েছে উত্তর প্রদেশের সরকারের তরফে| দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে|

মির্জাপুরে ট্রাক্টর-ট্রলি ও ট্রাকের সংঘর্ষে মৃত ১০, গভীর শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















