News Flash

  • Home
  • Uncategorized
  • বামেরা কর্মচারী বিদ্বেষী, তোপ ফেডারেশনের
Image

বামেরা কর্মচারী বিদ্বেষী, তোপ ফেডারেশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ একগুচ্ছ দাবী দাওয়া নিয়ে আন্দোলনমুখী ত্রিপুরা সরকারী গ্রুপ ডি কর্মচারী সমিতি৷ বিধানসভা ভোটের মুখে আন্দোলনের ঝাচ বাড়াতে রবিবার জ্যাকশান গেইট সমিতির কার্যালয়ে গ্রুপ ডি কর্মচারীদের তৃতীয় ত্রি বার্ষিক রাজ্য সন্মেলনে অধিকার রক্ষার দাবীতে আন্দোলন তেজি করার রণকৌশল স্থির হয়৷ ফেডারেশনের মহাসচীব সময় রায় বামেদের কর্মচারী বিরোধী বলে সমালোচনায় মুখর হয়েছেন৷ গ্রুপ ডি কর্মচারীদের ২ বছরের চাকরীর মেয়াদ বাড়ানো, মহকুমা ভিত্তিক নিয়োগ, ৮ কিমিঃ মধ্যে কর্মচারীদের রাখার দাবী জানিয়েছেন সমর রায়৷ তার মতে বামফ্রন্ট সরকার শ্রমিক অংশের বিরোধী নীতি রুপায়ন করে কাজ করছেন৷ গ্রুপ ডি কর্মচারীদের বেতন ভাতা যৎসামান্য৷ বদলী নীতি রুপায়ন করে গ্রুপ ডি কর্মচারীদের বাড়ি থেকে বহু দূরে পাঠানোর প্রক্রিয়া বন্ধে সরকার সদর্থক ভূমিকা গ্রহণে গড়িমসি করলে আন্দোলন তেজি করা হবে বলেও দাবী করেছেন শ্রীরায়৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top