News Flash

  • Home
  • Uncategorized
  • দায়বদ্ধতা ছাড়া মানবাধিকার রক্ষা করা যায়না, জানালেন কমিশনের চেয়ারপার্সন
Image

দায়বদ্ধতা ছাড়া মানবাধিকার রক্ষা করা যায়না, জানালেন কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ আমাদের মতো গণতান্ত্রিক দেশে দায়বদ্ধতা ছাড়া মানবাধিকার রক্ষা করা যায়না৷ আমার অধিকার অন্যের দায়বদ্ধতার উপর নির্ভর করে আছে৷ এই দায়বদ্ধতা না থাকলে মানবাধিকার লঙ্ঘিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত৷
ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞাভবনে ৬৯তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ আলোচনাচক্রে সভাপতিত্ব করেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন কল্যাণজ্যোতি সেনগুপ্ত৷ আলোচনাচক্রের উদ্বোধন করেন প্রধান অতিথি ত্রিপুরা পুলিশ একাউন্টেবিলিটি কমিশনের চেয়ারপার্সন বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহা৷ উল্লেখ্য, সমগ্র বিশ্বে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে উদযাপিত হয়৷ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ইউনাইটেড নেশনস এসেম্বলি এই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দিয়েছিল৷
আজ প্রজ্ঞা ভবনে আলোচনাচক্রে সভাপতিত্ব করে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত বলেন, আমাদের মতো গণতান্ত্রিক দেশে দায়বদ্ধতা ছাড়া মানবাধিকার রক্ষা করা যায়না৷ আমার অধিকার অন্যের দায়বদ্ধতার উপর নির্ভর করে আছে৷ এই দায়বদ্ধতা না থাকলে মানবাধিকার লঙ্ঘিত হবে৷ তিনি বলেন, মানবাধিকার যেমন আছে তেমনি মানবাধিকার লঙ্ঘনের দিকও আছে৷ তাই মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সে জন্য সুরক্ষা দিতে হবে৷ সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে একটা ভারসাম্য বজায় রাখতেই মানবাধিকার বিষয়টি এসেছে৷ তিনি বলেন, স্বাভাবিক মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তির মর্যাদা নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে মানবাধিকার৷ জীবন ধারণ ও স্বাধীনতা হচ্ছে মানবাধিকারের সাথে সম্পর্কিত৷
আলোচনাচক্রের উদ্বোধন করে ত্রিপুরা পুলিশ একাউন্টেবিলিটি কমিশনের চেয়ারপার্সন বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহা বলেন, দরিদ্রতা, অর্থনৈতিক বৈষম্য ও সাম্প্রদায়িকতা হচ্ছে মানবাধিকারের সামনে সবচেয়ে বড় বিপদ৷ আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এই সমস্যাগুলিই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা৷ মানুষকে জীবনের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার সমভাবে দিতে না পারলে মানবাধিকার লঙ্ঘিত হবে৷ তিনি বলেন, অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে৷ সব মানুষকে অর্থনৈতিক ভাবে উন্নত করতে না পারলে, নারী পুরুষকে এক সাথে নিয়ে আসতে না পারলে মানবাধিকার রক্ষা করা যাবে না৷ আমাদের সংবিধানের মুখবন্ধে লেখা আছে সমতার কথা৷ এই সমতা আমাদের সামাজিক, আর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠা দিতে পারলেই মানবাধিকার রক্ষা করা যাবে৷ আলোচনাচক্রে বিশেষ অতিথি ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সনে মনিকা দত রায় বলেন, মানবাধিকারের বিষয়টি মানুষের কাছে এখনও অচেনা-অজানা রয়ে গেছে৷ সাধারণ মানুষের কাছে মানবাধিকারের বিষয়টি আরো বেশী করে নিয়ে যেতে হবে৷ সচেতন করতে হবে তাদের৷ তিনি মানবাধিকার রক্ষায় নারীর মর্যাদা, শিশুর সুরক্ষা ও অর্থনৈতিক সমতার উপর গুরুত্ব আরোপ করেন৷ বিশেষ অতিথি ত্রিপুরা মানবাধিকার কমিশনের সদস্য সমীরণ দাস বলেন, আইনের চোখে সবাই সমান৷ তাই সবাইকে সম মর্যাদা দিতে হবে৷ মর্যাদা নিয়ে বেঁচে থাকার যে অধিকার তা এই ১০ ডিসেম্বর ১৯৪৮ সালে ইউনাইটেড নেশনস কর্তৃক স্বীকৃত হয়েছে৷ তাই এই দিনটি সমগ্র বিশ্বের মানুষের কাছে এক মাইল স্টোন৷ তিনি বলেন, আমাদের দেশের সংবিধান রচনার ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে৷
আলোচনাচক্রে সম্মানিত অতিথি রাজ্যের মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন বলেন, শান্তি ও সমৃদ্ধির জন্য মানবাধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ আলোচনাচক্রে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা স্কিল ডেভেলাপমেন্টের ভাইস চেয়ারম্যান প্রাক্তন মুখ্য সচিব ড এস কে পান্ডা৷ তিনি বলেন, মানবাধিকার শুধু এক দিনের নয়৷ প্রতিটি দিন প্রতিটি মুহুর্তে মানবাধিকার রক্ষায় সবাইকে কাজ করতে হবে নিজের নিজের ক্ষেত্রে৷ সচেতন করতে হবে মানুষকে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top