News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে নির্বাচনকে কেন্দ্র করে ফের অখিলেশ-মুলায়ম দ্বন্দ্ব
Image

গুজরাটে নির্বাচনকে কেন্দ্র করে ফের অখিলেশ-মুলায়ম দ্বন্দ্ব

মেইনপুর, ১১ ডিসেম্বর (হি.স.) : সমাজবাদী পার্টি মধ্যে চলতে থাকা মুলায়মের সঙ্গে অখিলেশের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল। গুজরাটে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির পক্ষ থেকে পাঁচটি আসনে লড়াই করার জন্য প্রার্থী দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে মেইনপুরিতে এক ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মুলায়ম সিং বলেন, ‘অখিলেশ গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য পাঁচজন প্রার্থী দাড় করিয়েছে। কিন্তু তারা সবকটি আসনেই পর্যদুস্থ হবে ।’ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির ভোরাডুবির প্রসঙ্গে তিনি বলেন, ‘কংগ্রেসের সঙ্গে জোট গড়ে অখিলেশ ভুল সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সমাজবাদী পার্টি মাত্র ৪৭ টি আসনে জয়লাভ পেয়েছিল অন্যদিকে কংগ্রেস পেয়েছিল মাত্র ৭ টি আসন।

২০১৯ সালের লোকসভা নির্বাচন প্রসঙ্গে সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং জানান যে তিনি মেইনপুর লোকসভা কেন্দ্র থেকেই নির্বাচন লড়বেন। দেশজুড়ে ইভিএমে কারচুপি নিয়ে ওঠা বিতর্কের প্রসঙ্গে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইভিএম যন্ত্রগুলি জাপান থেকে রফতানি করা হয়। কিন্তু জাপানও ব্যালট পেপারে ভোট নেওয়ার প্রথা ফিরিয়ে এনেছে।’

অন্যদিকে মণিশঙ্কর আয়ার প্রসঙ্গে তিনি ফের বলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য তাকে পাকাপাকি ভাবে কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়া উচিত। হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top