News Flash

  • Home
  • Uncategorized
  • গণতন্ত্র নিয়ে আমাদের জ্ঞান দিতে এসো না, পাকিস্তানকে কটাক্ষ রবিশঙ্কর প্রসাদের
Image

গণতন্ত্র নিয়ে আমাদের জ্ঞান দিতে এসো না, পাকিস্তানকে কটাক্ষ রবিশঙ্কর প্রসাদের

আমেদাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.) গুজরাট নির্বাচন নিয়ে এবার পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপকে চূড়ান্ত বিরোধীতা করছি। পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দিয়ে চলেছে। তাই পাকিস্তানের উচিত এই বিষয়ে জ্ঞান দেওয়া বন্ধ করা। আমাদের গণতন্ত্রের জন্য আমরা গর্বিত।’

উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বলেন যে পাকিস্তানের একাধিক কূটনৈতিক আধিকারিকদের সঙ্গে জাতীয় কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব মণিশঙ্কর আইয়ারের বাড়িতে বৈঠক করেন। এরপরেই পাকিস্তান বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক ট্যুইটবার্তায় বলা হয়, ‘ ভারত যেন নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে না টেনে আনে। আর নিজেদের দক্ষতায় তাঁরা যেন নির্বাচন জিতে আসে। তাঁরা ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ফেঁদে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই মন্তব্য করেন। গুজরাট নির্বাচনের আগে এই ঘটনায় উত্তপ্ত জাতীয় রাজনীতি।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top