News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরের হান্দওয়ারায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ৩ জঙ্গি, ধৃত এক
Image

কাশ্মীরের হান্দওয়ারায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ৩ জঙ্গি, ধৃত এক

শ্রীনগর, ১১ ডিসেম্বর (হি.স.): নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ফের উত্তপ্ত হল জম্মু ও কাশ্মীর। রবিবার গভীর রাতে হান্দওয়ারা জেলার উনিসুতে রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং রাজ্য পুলিশের যৌথবাহিনীর তরফ থেকে তল্লাশি অভিযান চালানোর সময় একদল জঙ্গি তল্লাশিরত যৌথবাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পাল্টা জবাব দেয় যৌথবাহিনী। এই সংঘর্ষে ৩ জঙ্গির মৃত্যু হয়। আহত অবস্থায় এক জঙ্গিকে আটক করেছে সেনা। সেনা-জঙ্গির সংঘর্ষের মাঝে পরে প্রাণ হারান এক স্থানীয় বাসিন্দা।

শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ থেমে গেলেও তল্লাশি অভিযান এখনও চলছে। ধৃত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হামলার প্রেক্ষিতে অপপ্রচার বন্ধ করতে উপত্যকার সোপর, বারামুলা, হান্দওয়ার এবং কুপওয়ারা জেলার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এস পি ভেদ এক ট্যুইট বার্তায় বলেন, ‘হান্ডওয়ারার উনিসুতে পাকিস্তানি মদতপুষ্ট তিন জঙ্গিকে নিকেশ করেছে রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং রাজ্য পুলিশের যৌথবাহিনী। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর আমাদের ছেলেরা এই ঠান্ডায় বাইরে রয়েছে।’

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে রবিবার সকালে হান্দওয়ারা জেলার হাজিনে লস্কর-ই-তৈবার এক জঙ্গিকে গ্রেফতারের পরে তাকে জিজ্ঞাসাবাদ করে নিরাপত্তাবাহিনী জানতে পারে যে ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে। তারপরই রবিবার গভীর রাত থেকে তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনী। এই মুহূর্তে গোটা এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য এই সংঘর্ষের আগে শনিবার গভীর রাতে সেনা জঙ্গি সংঘর্ষে বাঁধে সোপিয়ানে। পরপর দুইটি জঙ্গিদের হামলায় গোটা কাশ্মীর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত তিন জঙ্গি কোন সন্ত্রাসবাদী জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত তা এখনও প্রশাসনের তরফে জানা যায়নি।হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top