News Flash

  • Home
  • Uncategorized
  • অকাল বর্ষণে বিপর্য্যস্ত রাজ্যের জনজীবন
Image

অকাল বর্ষণে বিপর্য্যস্ত রাজ্যের জনজীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ প্রবল বর্ষণের প্রভাবে সমগ্র ত্রিপুরা স্তব্ধ হয়ে পড়েছে৷ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে গতকাল ভোর থেকে টানা বর্ষণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যে৷ অকাল বর্ষণে রাজ্যের চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে৷ রাজ্যের বেশ কয়েকটি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে৷ বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে৷ কল্যাণপুর-সহ খোয়াই নদী সংলগ্ণ বিভিন্ন এলাকার নদীর পারে ভাঙন দেখা দিয়েছে৷ ফলে জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে৷ জেলা প্রশাসনকে পরিস্থিতির প্রতি তীক্ষ্ন দৃষ্টি রাখতে বলা হয়েছে৷ অসময়ের এই বৃষ্টিতে শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা৷ কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে আগামীকালও পরিস্থিতি উন্নতির বিশেষ কোনও সম্ভাবনা নেই৷ তবে ১২ তারিখ থেকে আকাশ পরিস্কার হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top