News Flash

  • Home
  • Uncategorized
  • মির্জাপুরে ট্রাক্টর-ট্রলি ও ট্রাকের সংঘর্ষে মৃত ১০, গভীর শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের
Image

মির্জাপুরে ট্রাক্টর-ট্রলি ও ট্রাকের সংঘর্ষে মৃত ১০, গভীর শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের

মির্জাপুর ও লখনউ, ১১ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে মারিহান এলাকায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছে ট্রাক্টর-ট্রলি ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল শিশু ও মহিলা সহ অন্তত ১০ জনের| দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৪ জন| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (মির্জাপুর) আশিষ তিওয়ারি জানিয়েছেন, শীতলা ধাম মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান শেষে ট্রাক্টর-ট্রলিতে চেপে ফিরছিলেন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য| মারিহান এলাকায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছে ট্রাক্টর-ট্রলি ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৫ জন| গুরুতর আহত অবস্থায় অন্তত ৯ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান আরও ৫ জন| আহত ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন| দুর্ঘটনায় নিহত ১০ জন হলেন, অখিলেশ (১৬), গরিয়া (১২), নেহা (১৩), রীনা (১৫), সুষমা (১৮), হেমা (১৭), অনিতা (১৭), মঞ্জু দেবী (৩০), শ্যাম মুরারি (১০) এবং নুরে (২৫)| নুরে ছাড়া বাকিরা ট্রাক্টর-ট্রলিতে ছিলেন|
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক ঘোষণা করা হয়েছে উত্তর প্রদেশের সরকারের তরফে| দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top