News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন মুলুকে আক্রান্ত আরও এক ভারতীয় ছাত্র, বিদেশমন্ত্রীর সাহায্য প্রার্থনা পরিবারের
Image

মার্কিন মুলুকে আক্রান্ত আরও এক ভারতীয় ছাত্র, বিদেশমন্ত্রীর সাহায্য প্রার্থনা পরিবারের

শিকাগো-নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): মার্কিন মুলুকে আক্রান্ত আরও এক ভারতীয় ছাত্র | শিকাগোর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র। দ্রুত ছেলের কাছে পৌঁছতে চেয়ে জরুরি ভিত্তিতে ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চেয়েছেন আক্রান্ত ছাত্রের পরিবার। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে ভারতীয়দের নিরাপত্তা ।
কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কিং নিয়ে স্নাতোকত্তরের পড়াশোনা করতে গিয়েছিলেন হায়দরাবাদের উপলের বাসিন্দা মহম্মদ আকবর। শিকাগোর এলবেনি পার্কের কাছে সকাল সাড়ে আটটা নাগাদ নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন তিনি ঠিক তখনই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে ।
তাঁর বাবা জানিয়েছেন, আজ সকাল ৮.৪৫ মিনিটে এই ঘটনা ঘটেছে। শিকাগোর অ্যালবানি পার্ক অঞ্চলে আকবর যখন তাঁর গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখনই তাঁর দিকে গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। জরুরি ভিত্তিতে ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চাওয়া হয়েছে ।
৩০ বছর বয়সি আকবর ইলিনোইসের ডেভরি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সিস্টেমস অ্যান্ড টেলিকমিউনিকেশনসে মাস্টার ডিগ্রি করছেন। তাঁকে কেন গুলি করা হল, সেই কারণটা এখনও স্পষ্ট নয়। জাতিবিদ্বেষের কারণে হামলা কি না, সেটা জানা যায়নি।তবে ঘটনা যাই হোক এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে ভারতীয়দের নিরাপত্তা ।
এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয়র উপর হামলা হয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে কানসাসে জাতিবিদ্বেষের কারণে গুলি করে খুন করা হয় হায়দরাবাদেরই ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলাকে। এই ঘটনায় অভিযুক্ত মার্কিন নৌবাহিনীর প্রাক্তন কর্মী। মার্চে ওয়াশিংটনে এক ভারতীয় বংশোদ্ভুত শিখ ব্যক্তিকে গুলি করা হয়। সেটাও জাতিবিদ্বেষের কারণে হামলা ছিল।
গত জুনে তেলঙ্গানার বাসিন্দা মুবিন আহমেদকে ক্যালিফোর্নিয়ার একটি দোকানে গুলি করে সশস্ত্র ডাকাতরা। সেই দোকানে কাজ করতেন মুবিন। সেখানে ডাকাতরা হানা দেয়। মুবিনকে দেখতে পেয়ে তার উপর গুলি চালায় ডাকাতরা। আজ ফের আক্রান্ত হলেন আরও এক ভারতীয়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top