News Flash

  • Home
  • Uncategorized
  • দল বড় জয় পেলেও ইউটার চোট চিন্তিত মোহনবাগান কোচ
Image

দল বড় জয় পেলেও ইউটার চোট চিন্তিত মোহনবাগান কোচ

বারাসত, ১০ ডিসেম্বর(হি.স.) : বারাসাত স্টেডিয়ামে দুরন্ত জয় পেল মোহনবাগান | নিজেদের দুর্গ অক্ষত রেখেই রবিবার ৫-০ গোলে চার্চিলকে ধরাশায়ী করে মোহনবাগান । তবে দলের এই দারুন জয়ের দিনে মনখুলে আনন্দ করতে পারছেন না বাগান সঞ্জয় সেন| কারন মোহনবাগানের আনন্দের সময়ে দুঃসংবাদ ইউটার চোট ।কলার বোনে গুরুতর চোট নিয়ে এদিন তিন মিনিটের মধ্যে মাঠ ছাড়েন তিনি।
তাই ম্যাচের পর এদিন সঞ্জয় সেনের প্রেস মিটের বেশ কিছূ সময় কাটল এই চোট আঘাতের সমস্যার প্রসঙ্গে । চোট আঘাতের মধ্যে অশনি সংকেত দেখছেন মোহনবাগান কোচ । তাঁর কাছে জানা গেল, ইউটার অপারেশন হতে পারে রবিবার রাতেই ।এছাড়াও চোট গ্রস্থ সনি নর্ডি , ক্রোমা আর সাইড ব্যাক অত বাগুই । বারাসাত স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের মাঠ চোটের কারণ হতে পারে বললেও বারাসাত যে তাদের পয়া মাঠ তা জানান সঞ্জয় সেন । এদিন তিনি আলাদা করেই প্রশংসা করলেন ফাইয়াজের । গোল হচ্ছে ডিফেন্স অক্ষত রেখে একথার উত্তরে তিনি বলেন, চার্চিলের আক্রমণ বলতে কিছুই ছিল না । তবে ইস্ট বেঙ্গল ম্যাচ জেতার পরে আত্মসন্তুষ্টি গ্রাস না করায় খুশি কোচ । তবে অনেক ম্যাচ বাকি ও পরের দুটি ম্যাচ শক্ত মনে করছেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন।
উল্লেখ্য আজ রবিবাসরীয় দুপুরে বারাসাত স্টেডিয়ামে চার্চিলকে ধরাশায়ী পাঁচ গোলে জয় পেল মোহনবাগান | এদিনের বড় জয়ের ফলে তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট হয়ে গেল মোহনবাগানের । এদিন ২২ মিনিটে ক্রোমার গোল দিয়ে শুরু ।৩২ মিনিটে সনি ক্রোমা ডিকার ত্রিভুজ আক্রমণে দ্বিতীয় গোল । গোল দাতা ডিকা । প্রথমার্ধে দু গোলে এগিয়ে মাঠ ছাড়ে সবুজ মেরুন । দ্বিতীয়ার্ধে দর্শকরা ঠিক করে বসার আসন নেওয়ার আগেই তিরিশ সেকেন্ড এ ফাইয়াজের ডানপ্রান্তিক ক্রস, চলতি বলে প্লেসিং ডিকার । চতুর্থ গোল সম্পূর্ণ ভাবে চার্চিল ডিফেন্সের উপহার মোহনবাগানকে । ডিফেন্ডার দের গড়িমসি তে গোল করে যান ফাইয়াজ । মহামেডান থেকে আসা এই তরুণ বারবার চোখে পড়লেন । সনি নর্ডি এদিন চার্চিল কফিনে শেষ পেরেক পুঁতে দেন একক প্রচেষ্টায় শেষ তথা পঞ্চম গোলটি করে ।
তবে মোহনবাগানের আনন্দের সময়ে দুঃসংবাদ ইউটার চোট ।কলার বোনে গুরুতর চোট নিয়ে এদিন তিন মিনিটের মধ্যে মাঠ ছাড়েন তিনি। যা নিয়ে চিন্তিত কোচ সঞ্জয় সেন |

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top